2 Kings 25:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা বাদশাহ্কে ধরে রিব্লাতে ব্যাবিলনের বাদশাহ্র কাছে নিয়ে গেল, পরে তাঁর প্রতি দণ্ডাজ্ঞা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি ধৃত হলেন। তাঁকে ধরে রিব্লাতে ব্যাবিলনের রাজার কাছে নিয়ে যাওয়া হল, এবং সেখানে তাঁর শাস্তি ঘোষণা করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা রাজাকে ধরিয়া রিব্লাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল; পরে তাঁহার প্রতি দণ্ডাজ্ঞা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা রাজাকে ধরিয়া রিব্লাতে বাবিল-রাজের নিকটে লইয়া গেল; পরে তাঁহার প্রতি দণ্ডাজ্ঞা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা তাঁকে বন্দী করে রিব্লাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল। সেখানে তাঁর উপর শাস্তির আদেশ দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা তাঁকে বন্দী করে রিব্লাতে ব্যাবিলনের বাদশাহ্র কাছে নিয়ে গেল। সেখানে তাঁর উপর শাস্তির হুকুম দেওয়া হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদেকিয়াহ্কে রিব্লায় রাজা নেবুকাডনেজারের কাছে নিয়ে যাওয়া হল। রাজা তাঁকে দণ্ড দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলীয়রা তাঁকে বন্দী করে বাবিলে রাজার কাছে নিয়ে যায় যা এখন ছিল রিব্লাতে, যিনি তাকে শাস্তি দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা রাজাকে বন্দী করে রিব্লাতে বাবিলের রাজার কাছে নিয়ে গেল। সেখানে তারা তাঁর উপর শাস্তির আদেশ দিল।