2 Kings 3:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্‌ যিহোশাফটের অষ্টাদশ বছরে আহাবের পুত্র যিহোরাম সামেরিয়ায় ইসরাইলে রাজত্ব করতে আরম্ভ করেন এবং বারো বছর রাজত্ব করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা যিহোশাফটের রাজত্বের অষ্টাদশ বছরে আহাবের ছেলে যোরাম শমরিয়ায় ইস্রায়েলের রাজা হলেন, এবং তিনি বারো বছর রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ যিহোশাফটের অষ্টাদশ বৎসরে আহাবের পুত্র যিহোরাম শমরিয়ায় ইস্রায়েলের উপরে রাজত্ব করতে আরম্ভ করেন, এবং বারো বৎসর রাজত্ব করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ যিহোশাফটের অষ্টাদশ বৎসরে আহাবের পুত্র যিহোরাম শমরিয়ায় ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন, এবং বারো বৎসর রাজত্ব করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা যিহোশাফটের রাজত্বের আঠারো বছরের সময় ইস্রায়েলের রাজা আহাবের ছেলে যোরাম রাজা হলেন। তিনি শমরিয়াতে থেকে বারো বছর রাজত্ব করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্‌ যিহোশাফটের রাজত্বের আঠারো বছরের সময় ইসরাইলের বাদশাহ্‌ আহাবের ছেলে যোরাম বাদশাহ্‌ হলেন। তিনি সামেরিয়াতে থেকে বারো বছর রাজত্ব করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ারাজ যিহোশাফটের রাজত্বের অষ্টাদশ বছরে ইসরায়েলরাজ আহাবের পুত্র যোরাম ইসরায়েলের রাজা হন এবং শমরিয়ায় বারো বছর রাজত্ব করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদায় যিহোশাফটের রাজত্বের 18তম বছরে আহাবের পুত্র যিহোরাম, শমরিয়ায় ইস্রায়েলের রাজা হয়ে বসলেন| তিনি 12 বছর রাজত্ব করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার রাজা যিহোশাফটের রাজত্বের আঠারো বছরে আহাবের ছেলে যিহোরাম শমরিয়ায় ইস্রায়েলের উপরে রাজত্ব করতে শুরু করেন এবং বারো বছর রাজত্ব করেন।