2 Kings 3:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের বাদশাহ্‌ বললেন, হায়! হায়! মাবুদ মোয়াবের হাতে তুলে দেবার জন্য এই তিন বাদশাহ্‌কে এক সঙ্গে ডেকে এনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হায় রে!” ইস্রায়েলের রাজা হঠাৎ জোরে চেঁচিয়ে উঠেছিলেন। “সদাপ্রভু মোয়াবের হাতে আমাদের সঁপে দেওয়ার জন্যই কি আমাদের—এই তিনজন রাজাকে ডেকে এনেছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের রাজা কহিলেন, হায় হায়! সদাপ্রভু মোয়াবের হস্তে সমর্পণ করিবার জন্য এই তিন রাজাকে এক সঙ্গে আহ্বান করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের রাজা কহিলেন, হায় হায়! সদাপ্রভু মোয়াবের হস্তে সমর্পণ করিবার জন্য এই তিন রাজাকে এক সঙ্গে আহ্বান করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে ইস্রায়েলের রাজা বললেন, “হায়, হায়! সদাপ্রভু মোয়াবের হাতে তুলে দেবার জন্যই কি আমাদের এই তিন রাজাকে একসংগে ডেকেছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে ইসরাইলের বাদশাহ্‌ বললেন, “হায়, হায়! মাবুদ মোয়াবের হাতে তুলে দেবার জন্যই কি আমাদের এই তিন বাদশাহ্‌কে একসংগে ডেকেছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যোরাম হায় হায় করে উঠলেন, একি হল! আমাদের তিন রাজাকে পরমেশ্বর মোয়াব রাজের হাতে তুলে দিলেন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের রাজা যিহোরাম বললেন, “আমার মনে হয়, মোয়াবীয়দের কাছে পরাজিত হবার জন্য প্রভু আমাদের তিন জন রাজাকে একত্রিত করেছেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের রাজা বললেন, “হায়, হায়! সদাপ্রভু মোয়াবের হাতে তুলে দেবার জন্যই কি এই তিন রাজাকে একসঙ্গে ডেকেছেন?”