2 Kings 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যিহোশাফট বললেন, মাবুদের কোন নবী কি এখানে নেই যে, তাঁর দ্বারা আমরা মাবুদের কাছে জিজ্ঞাসা করতে পারি? ইসরাইলের বাদশাহ্র গোলামদের মধ্যে এক জন জবাবে বললো, শাফটের পুত্র যে আল-ইয়াসা ইলিয়াসের হাতে পানি ঢালতেন, তিনি এখানে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যিহোশাফট জিজ্ঞাসা করলেন, “এখানে কি সদাপ্রভুর কোনও ভাববাদী নেই, যাঁর মাধ্যমে আমরা সদাপ্রভুর কাছে একটু খোঁজখবর নিতে পারি?” ইস্রায়েলের রাজার একজন কর্মকর্তা উত্তর দিলেন, “শাফটের ছেলে ইলীশায় এখানে আছেন। তিনি এলিয়র হাতে জল ঢালার কাজ করতেন। ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যিহোশাফট কহিলেন, সদাপ্রভুর কোন ভাববাদী কি এখানে নাই যে, তাঁহার দ্বারা আমরা সদাপ্রভুর কাছে অন্বেষণ করিতে পারি? ইস্রায়েল-রাজের দাসগণের মধ্যে এক জন উত্তর করিয়া কহিল, শাফটের পুত্র যে ইলীশায় এলিয়ের হস্তের উপরে জল ঢালিতেন, তিনি এখানে আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যিহোশাফট কহিলেন, সদাপ্রভুর কোন ভাববাদী কি এখানে নাই যে, তাঁহার দ্বারা আমরা সদাপ্রভুর কাছে অন্বেষণ করিতে পারি? ইস্রায়েল-রাজের দাসগণের মধ্যে একজন উত্তর করিয়া কহিল, শাফটের পুত্র যে ইলীশায় এলিয়ের হস্তের উপরে জল ঢালিতেন, তিনি এখানে আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোশাফট বললেন, “এখানে কি সদাপ্রভুর কোন নবী নেই যাঁর মধ্য দিয়ে আমরা সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করতে পারি?” ইস্রায়েলের রাজার একজন কর্মচারী উত্তরে বলল, “শাফটের ছেলে ইলীশায় এখানে আছেন। তিনি এলিয়ের সেবাকারী ছিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোশাফট বললেন, “এখানে কি মাবুদের কোন নবী নেই যাঁর মধ্য দিয়ে আমরা মাবুদের কাছে জিজ্ঞাসা করতে পারি?” ইসরাইলের বাদশাহ্র একজন কর্মচারী জবাবে বলল, “শাফটের ছেলে আল-ইয়াসা এখানে আছেন। তিনি ইলিয়াসের সেবাকারী ছিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা যিহোশাফট জিজ্ঞাসা করলেন, এখানে কি কোন নবী আছেন, যাঁর মাধ্যমে আমরা প্রভু পরমেশ্বরের ইচ্ছা জানতে পারব? যোরামের সৈন্যবাহিনীর একজন পদস্থ কর্মচারী বলল, যাফতের পুত্র ইলিশায় এখানে আছেন। তিনি এলিয়র সেবক ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোশাফট বললেন, “প্রভুর কোন ভাববাদী কি এখানে চারপাশে নেই? আমরা কি করব তাঁকে জিজ্ঞেস করা যাক|” তখন ইস্রায়েলের রাজার ভৃত্যদের একজন বললো, “শাফটের পুত্র ইলীশায়, যিনি এলিয়়র শিষ্য ছিলেন, তিনি এখানে আছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিহোশাফট বললেন, “এখানে কি সদাপ্রভুর কোনো ভাববাদী নেই যে, তাঁর মাধ্যমে আমরা সদাপ্রভুর খোঁজ করতে পারি?” ইস্রায়েলের রাজার একজন দাস উত্তরে বলল, “শাফটের ছেলে ইলীশায় যে এলিয়ের হাতের উপর জল ঢালতেন, তিনি এখানে আছেন।”