2 Kings 3:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি বললেন, মাবুদ এই কথা বলেন, তোমরা এই উপত্যকা খাতময় কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তিনি বলে উঠেছিলেন, “সদাপ্রভু একথাই বলেন: আমি এই উপত্যকা জলভরা পুকুরে পরিণত করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তোমার এই উপত্যকা খাতময় কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই উপত্যকা খাতময় কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় বললেন, “সদাপ্রভু আপনাদের এই উপত্যকায় অনেক খাদ তৈরী করতে বলছেন, কারণ আপনারা বাতাস কিম্বা বৃষ্টি দেখতে না পেলেও এই উপত্যকা জলে ভরে যাবে আর আপনারা জল খেতে পাবেন এবং আপনাদের গরুভেড়া ও অন্যান্য পশুও জল খেতে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা বললেন, “মাবুদ আপনাদের এই উপত্যকায় অনেক খাদ তৈরী করতে বলছেন, কারণ আপনারা বাতাস কিংবা বৃষ্টি দেখতে না পেলেও এই উপত্যকা পানিতে ভরে যাবে আর আপনারা পানি খেতে পাবেন এবং আপনাদের গরু-ভেড়া ও অন্যান্য পশুও পানি খেতে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, শুনুন, পরমেশ্বর কী বলেনঃ এই শুকনো ঝরণার বুকে সব জায়গা জুড়ে গর্ত খুঁড়ুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইলীশায় বলে উঠলেন, “প্রভু বলেন, ‘নদীর তলদেশ খাতময় করে দাও|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি বললেন, “সদাপ্রভু এই কথা বলেন, তোমরা এই উপত্যকায় অনেক খাদ তৈরী কর।