2 Kings 3:17 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদ এই কথা বলেন, তোমরা বায়ু দেখবে না ও বৃষ্টি দেখবে না, তবুও এই উপত্যকা পানিতে পরিপূর্ণ হবে; তাতে তোমরা, তোমাদের সমস্ত পশু ও সমস্ত বাহন পান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ সদাপ্রভু একথাই বলেন: তোমরা বাতাস বা বৃষ্টি, কিছুই দেখতে পাবে না, তবু এই উপত্যকা জলে পরিপূর্ণ হয়ে যাবে, আর তোমরা, তোমাদের গবাদি পশুরা ও তোমাদের অন্যান্য পশুরাও জলপান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বায়ু দেখিবে না, ও বৃষ্টি দেখিবে না, তথাপি এই উপত্যকা জলে পরিপূর্ণ হইবে; তাহাতে তোমরা, তোমাদের পশুগণ ও বাহন সকল পান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বায়ু দেখিবে না, ও বৃষ্টি দেখিবে না, তথাপি এই উপত্যকা জলে পরিপূর্ণ হইবে; তাহাতে তোমরা, তোমাদের পশুগণ ও বাহন সকল পান করিবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঝড় কিম্বা বৃষ্টি না হলেও এই ঝরণা জলে ভরে যাবে এবং আপনি ও আপনার গরুঋভেড়া ও অন্যান্য পশুপালের জন্য প্রচুর পানীয় জল পাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কোন বাতাস বা বাদলা দেখতে না পেলেও, জলে ভরে উঠবে সমভূমি| তখন তোমরা আর তোমাদের গরু, বাছুর এবং অন্যান্য জন্তু-জানোয়ার খাবার জল পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভু এই কথা বলেন, তোমরা বাতাস কিংবা বৃষ্টি দেখতে না পেলেও এই উপত্যকা জলে ভরে যাবে; তাতে তোমরা, তোমাদের গৃহপালিতেরা ও অন্যান্য সব পশুও জল খাবে।