2 Kings 3:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তোমরা প্রত্যেক প্রাচীরবেষ্টিত নগরে ও প্রত্যেক উত্তম নগরে আঘাত করবে, আর প্রত্যেক উত্তম গাছ কেটে ফেলবে ও পানির সমস্ত ফোয়ারা বন্ধ করে দেবে এবং উর্বর ক্ষেতগুলো পাথর দ্বারা বিনষ্ট করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা প্রত্যেকটি বড়ো বড়ো সুরক্ষিত নগর ও প্রত্যেকটি মুখ্য নগর উৎপাটিত করবে। তোমরা প্রত্যেকটি ভালো ভালো গাছ কেটে ফেলবে, জলের উৎসগুলি বুজিয়ে ফেলবে, ও প্রত্যেকটি ভালো ভালো ক্ষেতজমিতে পাথর ফেলে সেগুলি নষ্ট করে দেবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তোমরা প্রত্যেক প্রাচীরবেষ্টিত নগরে ও প্রত্যেক উত্তম নগরে আঘাত করিবে, আর প্রত্যেক উত্তম বৃক্ষ কাটিয়া ফেলিবে, ও জলের উনুই সকল বুজাইয়া দিবে, এবং উর্ব্বর ক্ষেত্র সকল প্রস্তরের দ্বারা নষ্ট করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তোমরা প্রত্যেক প্রাচীরবেষ্টিত নগরে ও প্রত্যেক উত্তম নগরে আঘাত করিবে, আর প্রত্যেক উত্তম বৃক্ষ কাটিয়া ফেলিবে, ও জলের উনুই সকল বুজাইয়া দিবে, এবং উর্বর ক্ষেত্র সকল প্রস্তরের দ্বারা নষ্ট করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেয়াল-ঘেরা প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা বড় গ্রাম আপনারা ধ্বংস করে দেবেন। প্রত্যেকটা ভাল গাছ আপনারা কেটে ফেলবেন, জলের সমস্ত ফোয়ারাগুলো বন্ধ করে দেবেন এবং সব ভাল ভাল ক্ষেত পাথর দিয়ে নষ্ট করে দেবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেয়াল-ঘেরা প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা বড় গ্রাম আপনারা ধ্বংস করে দেবেন। প্রত্যেকটা ভাল গাছ আপনারা কেটে ফেলবেন, পানির সমস্ত ঝর্ণাগুলো বন্ধ করে দেবেন এবং সব ভাল ভাল ক্ষেত পাথর দিয়ে নষ্ট করে দেবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি তাদের সমস্ত সুন্দর সুন্দর দুর্গ-নগর জয় করবেন। তাদের সমস্ত ফলের গাছ কেটে ফেলবেন, জলের ফোয়ারা বুঁজিয়ে দেবেন এবং তাদের সমস্ত উর্বরা জমিতে পাথর ছড়িয়ে নষ্ট করে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকটা সুদৃঢ়, শক্ত-পোক্ত আর ভালো শহর তোমরা আক্রমণ করবে| কেটে ফেলবে প্রত্যেকটা সতেজ-সবল গাছ| প্রত্যেকটা ঝর্ণার উৎস বন্ধ করে দেবে আর পাথর ছুঁড়ে ছুঁড়ে নষ্ট করবে প্রত্যেকটা ভালো ক্ষেত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমরা দেওয়াল ঘেরা নগর এবং প্রত্যেকটি ভালো নগরে আঘাত করবে, আর প্রত্যেকটি ভাল গাছ কেটে ফেলবে ও জলের সমস্ত উনুই বুজিয়ে দেবে এবং সব ভাল ক্ষেত পাথর দিয়ে নষ্ট করে দেবে।”