2 Kings 3:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা খুব ভোরে উঠলো, তখন সূর্য পানির উপরে চিক্‌মিক্‌ করছিল, তাতে মোয়াবীয়দের কাছে সেই পানি রক্তের মত লাল মনে হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন সকালে ঘুম থেকে উঠেছিল, সূর্য তখন জলের উপর চকচক করছিল। মোয়াবীয়দের কাছে পথের ওপারে, জল রক্তের মতো লাল দেখাচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা প্রত্যূষে উঠিল, তখন সূর্য্য জলের উপরে চক্‌মক্‌ করিতেছিল, তাহাতে মোয়াবীয়েরা সম্মুখে রক্তের ন্যায় রাঙ্গা জল দেখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা প্রত্যুষে উঠিল, তখন সূর্য জলের উপরে চক্‌মক্‌ করিতেছিল, তাহাতে মোয়াবীয়েরা সম্মুখে রক্তের ন্যায় রাঙ্গা জল দেখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খুব সকালে যখন তারা ঘুম থেকে উঠল তখন সূর্য জলের উপর চক্‌মক্‌ করছিল। মোয়াবীয়দের কাছে সেই জল রক্তের মত লাল মনে হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খুব সকালে যখন তারা ঘুম থেকে উঠল তখন সূর্য পানির উপর চক্‌মক্‌ করছিল। মোয়াবীয়দের কাছে সেই পানি রক্তের মত লাল মনে হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন সূর্যের আলো সেই জলের উপর পড়ায় জলের রঙ রক্তের মত লাল দেখাচ্ছিল। সকালে উঠে মোয়াবীরা এই দেখে চমকে বলে উঠল, এ যে রক্ত!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের লোকরা সকাল সকাল ঘুম থেকে উঠে সমতল ভূমির উপর জল দেখতে পেল| সূর্যকে পূব আকাশের রাঙা আলোয় রক্তের মত লাল দেখাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা খুব সকালে ঘুম থেকে উঠল, তখন সূর্য্য জলের উপর চক্‌মক্‌ করছিল, তাতে মোয়াবীয়রা তাদের সামনের জলকে লাল রক্তের মত দেখল।