2 Kings 3:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা বললো, এই যে রক্ত; সেই বাদশাহ্‌রা অবশ্য বিনষ্ট হয়েছে, আর লোকেরা পরস্পর মারামারি করে মরেছে; অতএব হে মোয়াব, এখন লুট করতে চল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এ যে রক্ত!” তারা বলে উঠেছিল। “সেই রাজারা নিশ্চয় নিজেদের মধ্যে যুদ্ধ করে একে অপরকে মেরে ফেলেছেন। হে মোয়াব, এখন তবে লুটপাট চালাও!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা কহিল, এ যে রক্ত; সেই রাজগণ অবশ্য বিনষ্ট হইয়াছে, আর লোকেরা পরস্পর মারামারি করিয়া মরিয়াছে; অতএব হে মোয়াব, এক্ষণে লুট করিতে চল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা কহিল, এ যে রক্ত; সেই রাজগণ অবশ্য বিনষ্ট হইয়াছে, আর লোকেরা পরস্পর মারামারি করিয়া মরিয়াছে; অতএব হে মোয়াব, এক্ষণে লুট করিতে চল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলল, “ঐ যে রক্ত! রাজারা যুদ্ধ করে নিশ্চয়ই একে অন্যকে মেরে ফেলেছেন। মোয়াবীয়েরা, চল, আমরা গিয়ে লুট করি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলল, “ঐ যে রক্ত! বাদশাহ্‌রা যুদ্ধ করে নিশ্চয়ই একে অন্যকে হত্যা করেছেন। মোয়াবীয়রা, চল, আমরা গিয়ে লুট করি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, তাহলে নিশ্চয়ই ঐ তিন শত্রু নিজেদের মধ্যে যুদ্ধ করে মরেছে। কাজেই মোয়াবী ভাইসব, চল, আমরা ওদের শিবির লুঠ করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সমস্বরে বলে উঠল, “দেখ, দেখ রক্ত! রাজারা নিশ্চয়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে মারা পড়েছে| চল এবার আমরা গিয়ে ওদের গা থেকে দামী জিনিসগুলো নিয়ে নিই!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা বলল, “এ যে রক্ত! সেই রাজারা নিশ্চয়ই ধ্বংস হয়েছে, আর লোকেরা নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে; কাজেই হে মোয়াব, এখন লুট করতে চল।”