2 Kings 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মোয়াবের বাদশাহ্‌ মেশা প্রচুর ভেড়ার অধিকারী ছিলেন; তিনি ইসরাইলের বাদশাহ্‌কে কর হিসেবে এক লক্ষ ভেড়ার বাচ্চা এবং এক লক্ষ ভেড়ার লোম দিতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে মোয়াবের রাজা মেশা মেষের বংশবৃদ্ধি করে যাচ্ছিলেন, এবং কর-বাবদ ইস্রায়েলের রাজাকে তিনি এক লক্ষ মেষশাবক ও এক লক্ষ মদ্দা মেষের লোম দিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোয়াব-রাজ মেশা মেষাধিকারী ছিলেন; তিনি ইস্রায়েল-রাজকে কররূপে এক লক্ষ মেষশাবকের এবং এক লক্ষ মেষের লোম দিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোয়াব-রাজ মেশা মেষাধিকারী ছিলেন; তিনি ইস্রায়েল-রাজকে কর-রূপে এক লক্ষ মেষশাবকের এবং এক লক্ষ মেষের লোম দিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াবের রাজা মেশার অনেক ভেড়া ছিল। তিনি ইস্রায়েলের রাজাকে কর্‌ হিসাবে এক লক্ষ ভেড়ার বাচ্চা ও এক লক্ষ ভেড়ার লোম দিতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াবের বাদশাহ্‌ মেশার অনেক ভেড়া ছিল। তিনি ইসরাইলের বাদশাহ্‌কে খাজনা হিসাবে এক লক্ষ ভেড়ার বাচ্চা ও এক লক্ষ ভেড়ার লোম দিতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াব দেশের রাজা মেশা অনেক মেষ পালের মালিক ছিলেন। তিনি প্রতি বছর কর হিসাবে ইসরায়েলরাজকে একলক্ষ মেষশাবক ও একলক্ষ মেষের লোম দিতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের রাজা মেশা ছিলেন একজন মেষ বংশ বৃদ্ধিকারক| মেশা ইস্রায়েলের রাজাকে 100,000 মেষ ও 100,000 পুরুষ মেষের উল দিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াবের রাজা মেশার অনেক ভেড়া ছিল; তিনি ইস্রায়েলের রাজাকে কর হিসাবে এক লক্ষ ভেড়ার বাচ্চা ও এক লক্ষ ভেড়ার লোম দিতেন।