2 Kings 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইলের বাদশাহ্‌, এহুদার বাদশাহ্‌ ও ইদোমের বাদশাহ্‌ যাত্রা করলেন; তাঁরা সাত দিনের পথ ঘুরে গেলেন; তখন তাঁদের সৈন্য ও তাদের সঙ্গে থাকা পশুদের জন্য পানি পাওয়া গেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্রায়েলের রাজা যিহূদার রাজা ও ইদোমের রাজাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছিলেন। সাত দিন ঘুরপথে কুচকাওয়াজ করার পর, সৈন্যদের কাছে, নিজেদের জন্য বা তাদের সাথে থাকা পশুদের জন্য আর জল ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েলের রাজা, যিহূদার রাজা ও ইদোমের রাজা যাত্রা করিলেন; তাঁহারা সাত দিনের পথ ঘুরিয়া গেলেন; তখন তাঁহাদের সৈন্যের ও পশ্চাদগামী পশুদের জন্য জল পাওয়া গেল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েলের রাজা, যিহূদার রাজা ও ইদোমের রাজা যাত্রা করিলেন; তাঁহারা সাত দিনের পথ ঘুরিয়া গেলেন; তখন তাঁহাদের সৈন্যের ও পশ্চাদ্‌গামী পশুদের জন্য জল পাওয়া গেল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদার রাজা ও ইদোমের রাজার সংগে ইস্রায়েলের রাজা বের হয়ে পড়লেন। তাঁরা সাত দিন ধরে ঘুরপথে চললেন। তখন সৈন্যদলের জন্য কিম্বা তাদের সংগেকার পশুগুলোর জন্য কোন জল ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন এহুদার বাদশাহ্‌ ও ইদোমের বাদশাহ্‌র সংগে ইসরাইলের বাদশাহ্‌ বের হয়ে পড়লেন। তাঁরা সাত দিন ধরে ঘুরপথে চললেন। তখন সৈন্যদলের জন্য কিংবা তাদের সংগেকার পশুগুলোর জন্য কোন পানি ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিকল্পনা মত রাজা যোরাম এবং যিহুদীয়া ও ইদোমরাজ একসাথে অভিযানে বার হলেন। সাতদিন পথ চলার পর তাঁদের জলাভাব দেখা দিল। সৈন্য অথবা পশু কারো জন্যই জল রইল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের রাজা তখন যিহূদা ও ইদোমের রাজার সঙ্গে যোগ দিলেন| তাঁরা প্রায় সাতদিন চললেন| পথে সেনাবাহিনী ও তাঁদের জন্তু জানোয়ারদের জন্য উপযুক্ত পরিমাণ জল তাঁরা পাননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিহূদার রাজা ও ইদোমের রাজার সঙ্গে ইস্রায়েলের রাজা বের হলেন; তাঁরা সাত দিনের র পথ ঘুরে গেলেন; তখন তাঁদের সৈন্যদলের ও তাদের সঙ্গে আসা পশুদের জন্য জল পাওয়া গেল না।