2 Kings 4:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একবার সাহাবী-নবীদের মধ্যে একজনের স্ত্রী আল-ইয়াসার কাছে কেঁদে বললো, আপনার গোলাম আমার স্বামী মারা গেছেন; আপনি জানেন, আপনার গোলাম মাবুদকে ভয় করতেন; এখন ঋণদাতা আমার দু’টি সন্তানকে গোলাম বানাবার জন্য নিয়ে যেতে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী সম্প্রদায়ের মধ্যে একজন লোকের স্ত্রী ইলীশায়ের কাছে এসে কেঁদে বলল, “আপনার দাস—আমার স্বামী মারা গিয়েছে, আর আপনি তো জানেন যে সে সদাপ্রভুকে গভীর শ্রদ্ধা করত। কিন্তু এখন তার পাওনাদার এসে আমার দুটি সন্তানকে তার ক্রীতদাস করে নিয়ে যেতে চাইছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা শিষ্য-ভাববাদিগণের মধ্যে এক জনের স্ত্রী ইলীশায়ের কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মরিয়াছেন; আপনি জানেন, আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন; এখন মহাজন আমার দুইটী সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা শিষ্য-ভাববাদিগণের মধ্যে একজনের স্ত্রী ইলীশায়ের কাছে কাঁদিয়া কহিল, আপনার দাস আমার স্বামী মারা গিয়াছেন; আপনি জানেন, আপনার দাস সদাপ্রভুকে ভয় করিতেন; এখন মহাজন আমার দুইটি সন্তানকে দাস করিবার জন্য লইয়া যাইতে আসিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিষ্য-নবীদের দলের একজনের স্ত্রী চিৎকার করে ইলীশায়কে বলল, “আপনার দাস আমার স্বামী মারা গেছেন আর আপনি জানেন যে, তিনি সদাপ্রভুকে ভক্তি করতেন। কিন্তু এখন আমার স্বামীর একজন পাওনাদার আমার দুই ছেলেকে তার দাস বানাবার জন্য নিয়ে যেতে এসেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাগরেদ-নবীদের দলের একজনের স্ত্রী চিৎকার করে আল-ইয়াসাকে বলল, “আপনার গোলাম আমার স্বামী মারা গেছেন আর আপনি জানেন যে, তিনি মাবুদকে ভয় করতেন। কিন্তু এখন আমার স্বামীর একজন পাওনাদার আমার দুই ছেলেকে তার গোলাম বানাবার জন্য নিয়ে যেতে এসেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঋষিকুলের একজন ঋষির বিধবা স্ত্রী ইলিশায়ের কাছে এসে বলল, মহর্ষি, আমার স্বামী মারা গেছেন। আপনি তো জানেন, তিনি কত ঈশ্বরভক্ত ছিলেন! কিন্তু তিনি একজনের কাছে ঋণ করেছিলেন। সে এখন তার পাওনার বদলে আমার ছেলে দুটিকে ক্রীতদাস করে নিয়ে যেতে চাইছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন বিবাহিত ভাববাদীর মৃত্যু হলে তার স্ত্রী এসে ইলীশায়ের কাছে কেঁদে পড়লো, “আমার স্বামী অনুগত ভৃত্যের মতো আপনার সেবা করেছেন| কিন্তু এখন তিনি মৃত! আপনি জানেন আমার স্বামী প্রভুকে সম্মান করেন কিন্তু তিনি একজন পুরুষের কাছে টাকা ধার করেছিলেন| এখন সেই মহাজন ক্রীতদাস বানানোর জন্য আমার দুই পুত্রকে নিতে আসছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একদিন ভাববাদীদের সন্তানদের মধ্যে এক জনের স্ত্রী কেঁদে ইলীশায়কে বলল, “আপনার দাস আমার স্বামী মারা গেছেন; আপনি জানেন, আপনার দাস সদাপ্রভুকে ভয় করতেন; এখন মহাজন আমার দুই ছেলেকে তার দাস বানাবার জন্য নিয়ে যেতে এসেছে।”