2 Kings 4:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, এসো, আমরা ছাদের উপরে একটি ক্ষুদ্র কুঠরী নির্মাণ করি এবং তার মধ্যে তাঁর জন্য একখানি পালঙ্ক, একখানি টেবিল, একখানি আসন ও একটি প্রদীপ-আসন রাখি; তিনি আমাদের এখানে আসলে সেই স্থানে থাকবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তাঁর জন্য ছাদের উপর একটি ছোটো ঘর বানিয়ে দিই এবং সেখানে একটি খাট, একটি টেবিল, একটি চেয়ার ও একটি লম্ফ রেখে দিই। তবে যখনই তিনি আমাদের কাছে আসবেন, তিনি সেখানে থাকতে পারবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, আইস, আমরা প্রাচীরের উপরে একটী ক্ষুদ্র কুঠরী নির্ম্মাণ করি, এবং তাহার মধ্যে তাঁহার নিমিত্ত একখানি খাট, একখানি মেজ, একখানি আসন ও একটী পিলসুজ রাখি; তিনি আমাদের এখানে আসিলে সেই স্থানে থাকিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, আইস, আমরা প্রাচীরের উপরে একটি ক্ষুদ্র কুঠরি নির্মাণ করি, এবং তাহার মধ্যে তাঁহার নিমিত্ত একখানি খাট, একখানি মেজ, একখানি আসন ও একটি পিলসুজ রাখি; তিনি আমাদের এখানে আসিলে সেই স্থানে থাকিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চল, আমরা ছাদের উপরে একটা ছোট কামরা তৈরী করে তার মধ্যে তাঁর জন্য একটা খাট ও বিছানা, একটা টেবিল, একটা চেয়ার ও একটা বাতিদান রাখি। তাহলে তিনি আমাদের কাছে আসলে ওখানে থাকতে পারবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চল, আমরা ছাদের উপরে একটা ছোট কামরা তৈরী করে তার মধ্যে তাঁর জন্য একটা খাট ও বিছানা, একটা টেবিল, একটা চেয়ার ও একটা বাতিদান রাখি। তাহলে তিনি আমাদের কাছে আসলে ওখানে থাকতে পারবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁর জন্য ছাদে একটা ছোট ঘর তৈরী করলে ভাল হয়। সেখানে একটা বিছানা, টেবিল-চয়ার, আর একটা বাতি রেখে দেব। উনি এলে ওখানেই থাকতে পারবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চলো না, ওঁর জন্য ছাদে একটা ছোটো ঘর তুলে দিই| সেখানে একটা বিছানা, টেবিল, চেয়ার আর বাতিদান রেখে দেব| তাহলে এরপর যখন তিনি আমাদের বাড়ি আসবেন ঐ ঘরখানা নিজের জন্য ব্যবহার করতে পারবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুরোধ করি, এস, আমরা ছাদের উপরে একটা ছোট ঘর তৈরী করি এবং তার মধ্যে তাঁর জন্য একটা খাট, একটা টেবিল, একটা চেয়ার ও একটা বাতিদান রাখি; তাহলে তিনি আমাদের কাছে আসলে ওখানে থাকতে পারবেন।”