2 Kings 4:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল-ইয়াসা গেহসিকে বললেন, ওঁকে বল, দেখুন, আমাদের জন্য আপনি এসব চিন্তা করলেন, এখন আপনার জন্য কি করতে হবে? বাদশাহ্র কিংবা সেনাপতির কাছে আপনার কি কোন নিবেদন আছে? জবাবে তিনি বললেন, আমি আমার লোকদের মধ্যে বাস করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশায় গেহসিকে বললেন, “তাঁকে বলো, ‘তুমি আমাদের জন্য খুব অসুবিধা ভোগ করছ। এখন বলো, তোমার জন্য কী করতে হবে? তোমার হয়ে কি আমরা রাজার বা সৈন্যদলের সেনাপতির সাথে কথা বলব?’ ” শূনেমীয়া উত্তর দিলেন, “নিজের লোকজনের মধ্যে তো আমার একটি ঘর আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইলীশায় গেহসিকে কহিলেন, উহাঁকে বল, দেখুন, আমাদের নিমিত্ত আপনি এই সকল চিন্তা করিলেন, এখন আপনার নিমিত্ত কি করিতে হইবে? রাজার কিম্বা সেনাপতির নিকটে আপনার কি কোন নিবেদন আছে? তিনি উত্তর করিলেন, আমি আপন লোকদের মধ্যে বাস করিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইলীশায় গেহসিকে কহিলেন, উঁহাকে বল, দেখুন, আমাদের নিমিত্ত আপনি এই সকল চিন্তা করিলেন, এখন আপনার নিমিত্ত কি করিতে হইবে? রাজার কিম্বা সেনাপতির নিকটে আপনার কি কোন নিবেদন আছে? তিনি উত্তর করিলেন, আমি আপন লোকদের মধ্যে বাস করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় তাঁর চাকরকে বললেন, “ওঁকে বল যে, তিনি আমাদের জন্য এত কষ্ট করেছেন, এখন আমরা তাঁর জন্য কি করতে পারি? আমরা কি তাঁর জন্য রাজা বা সেনাপতির কাছে কোন অনুরোধ করব?” উত্তরে স্ত্রীলোকটি বললেন, “আমি তো আমার নিজের লোকদের মধ্যে ভালই আছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা তাঁর চাকরকে বললেন, “ওঁকে বল যে, তিনি আমাদের জন্য এত কষ্ট করেছেন, এখন আমরা তাঁর জন্য কি করতে পারি? আমরা কি তাঁর জন্য বাদশাহ্ বা সেনাপতির কাছে কোন অনুরোধ করব?” জবাবে স্ত্রীলোকটি বললেন, “আমি তো আমার নিজের লোকদের মধ্যে ভালই আছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি গেহসিকে বললেন, ওঁকে জিজ্ঞাসা কর, আমাদের সুখ-সুবিধার জন্য উনি যে কষ্ট করে এতসব ব্যবস্থা করেছেন, তার বিনিময়ে ওঁর জন্য আমি কি করতে পারি? আমি কি ওঁর হয়ে মহারাজ কিম্বা সেনাপতির কাছে কিছু বলব?মহিলাটি বললেন, আমার আত্মীয়-স্বজনের মাঝে আমি বেশ সুখেই আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর ভৃত্যকে বললেন, “ওকে বলো, ‘দেখো তুমি আমাদের দুজনের যত্ন নেবার জন্য তোমার যথাসাধ্য করেছো| এখন আমরা তোমার জন্য কি করতে পারি? আমরা কি তোমার হয়ে রাজা বা সেনাপতির কাছে কিছু বলবো?’” তখন মহিলা উত্তর দিল, “আমি এখানে আমার আত্মীয়-স্বজনের মধ্যে দিব্যি আছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইলীশায় গেহসিকে বললেন, “ওঁনাকে বল, ‘দেখুন, আমাদের জন্য এত চিন্তা করলেন, এখন আমরা আপনার জন্য কি করতে পারি? রাজা বা সেনাপতির কাছে আপনার কি কোনো অনুরোধ আছে’?” উত্তরে তিনি বললেন, “আমি আমার নিজের লোকদের মধ্যে বসবাস করছি।”