2 Kings 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আল-ইয়াসা বললেন, তাহলে তাঁর জন্য কি করতে হবে? গেহসি বললো, নিশ্চয়ই তাঁর পুত্র-সন্তান নেই, স্বামীও বৃদ্ধ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাঁর জন্য কী করা যেতে পারে?” ইলীশায় জিজ্ঞাসা করলেন। গেহসি বললেন, “তাঁর কোনও ছেলে নেই, আর তাঁর স্বামীও বৃদ্ধ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইলীশায় কহিলেন, তবে উহাঁর জন্য কি করিতে হইবে? গেহসি কহিল, নিশ্চয়ই উহাঁর পুত্র নাই, স্বামীও বৃদ্ধ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইলীশায় কহিলেন, তবে উঁহার জন্য কি করিতে হইবে? গেহসি কহিল, নিশ্চয়ই উঁহার পুত্র নাই, স্বামীও বৃদ্ধ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় বললেন, “তবে তাঁর জন্য কি করা যাবে?” গেহসি বলল, “তাঁর কোন ছেলে নেই আর তাঁর স্বামীও বুড়ো হয়ে গেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা বললেন, “তবে তাঁর জন্য কি করা যাবে?” গেহসি বলল, “তাঁর কোন ছেলে নেই আর তাঁর স্বামীও বুড়ো হয়ে গেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় গেহসিকে বললেন, তাহলে আমি ওঁর জন্য কী করতে পারি? গেহসি বলল, ওঁর কোন সন্তান নেই। ওঁর স্বামীরও বয়স হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় তখন গেহসিকে জিজ্ঞেস করলেন, “আমরা তাহলে ওর জন্য কি করতে পারি?” গেহসি উত্তর দিলো, “দাঁড়ান, আমি যতদূর জানি এই মহিলার কোনো পুত্র নেই আর ওঁর স্বামীরও যথেষ্ট বয়স হয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইলীশায় বললেন, “তবে তাঁর জন্য কি করতে হবে?” গেহসি বলল, “নিশ্চয়ই তাঁর কোন ছেলে নেই, স্বামীও বুড়ো হয়ে গেছেন।”