2 Kings 4:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল-ইয়াসা বললেন, এই ঋতুতে এই সময় পুনরায় উপস্থিত হলে আপনি পুত্র কোলে নেবেন। কিন্তু তিনি বললেন, না, হে মালিক, হে আল্লাহ্‌র লোক, আপনার বাঁদীকে মিথ্যা কথা বলবেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পরের বছর মোটামুটি এসময়,” ইলীশায় বললেন, “তুমি ছেলে কোলে নিয়ে থাকবে।” “না, প্রভু না!” তিনি প্রতিবাদ করে উঠেছিলেন। “হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে বিভ্রান্তিকর খবর দেবেন না!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইলীশায় কহিলেন, এই ঋতুতে এই সময় পুনরায় উপস্থিত হইলে আপনি পুত্র ক্রোড়ে করিবেন। কিন্তু তিনি কহিলেন, না; হে প্রভু, হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে মিথ্যা কথা কহিবেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইলীশায় কহিলেন, এই ঋতুতে এই সময় পুনরায় উপস্থিত হইলে আপনি পুত্র ক্রোড়ে করিবেন। কিন্তু তিনি কহিলেন, না; হে প্রভু, হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে মিথ্যা কথা কহিবেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় বললেন, “আগামী বছরের এই সময়ে আপনার কোলে একটা ছেলে থাকবে।” স্ত্রীলোকটি বললেন, “না, হে আমার প্রভু, হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে মিথ্যা আশা দেবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা বললেন, “আগামী বছরের এই সময়ে আপনার কোলে একটা ছেলে থাকবে।” স্ত্রীলোকটি বললেন, “না, হে হুজুর, হে আল্লাহ্‌র বান্দা, আপনার বাঁদীকে মিথ্যা আশা দেবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় তাঁকে বলেলন, আগামী বছর এই সময় তোমার কোলে একটি ছেলে থাকবে। মহিলাটি বললেন, প্রভু, দয়া করে আমাকে আপনি মিথ্যা আশা দেবেন না, আপনি ঈশ্বরভক্ত মানুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গেহসি তাকে বলল, “প্রায় একই সময়, আগামী বছর তুমি তোমার নিজের পুত্রকে আদর করবে|” একথা শুনে মহিলাটি বলল, “হে প্রভু, আমার সঙ্গে মিথ্যে ছলনা করবেন না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইলীশায় বললেন, “আগামী বছরের এই দিনের আপনার কোলে একটা ছেলে থাকবে।” কিন্তু তিনি বললেন, “না; হে প্রভু, হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে মিথ্যা কথা বলবেন না।”