2 Kings 4:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আল-ইয়াসার কথা অনুসারে সেই স্ত্রী গর্ভধারণ করে সেই সময় পুনরায় উপস্থিত হলে পুত্র প্রসব করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মহিলাটি অন্তঃসত্ত্বা হলেন, এবং ইলীশায়ের বলা কথানুসারে, পরের বছর মোটামুটি সেই একই সময়ে তিনি এক পুত্রসন্তানের জন্ম দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইলীশায়ের বাক্যানুসারে সেই স্ত্রী গর্ভধারণ করিয়া সেই সময় পুনরায় উপস্থিত হইলে, পুত্র প্রসব করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইলীশায়ের বাক্যানুসারে সেই স্ত্রী গর্ভধারণ করিয়া সেই সময় পুনরায় উপস্থিত হইলে, পুত্র প্রসব করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে স্ত্রীলোকটি গর্ভবতী হলেন এবং ইলীশায় যেমন বলেছিলেন ঠিক সেইমতই পরের বছর একই সময়ে তিনি ছেলের মা হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে স্ত্রীলোকটি গর্ভবতী হলেন এবং আল-ইয়াসা যেমন বলেছিলেন ঠিক সেইমতই পরের বছর একই সময়ে তিনি ছেলের মা হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ইলিশায়ের কথামত পরের বছর সেই সময়ে মহিলাটির একটি পুত্র সন্তান হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায়ের কথা মতোই, সেই মহিলা পরের বছর সে তার পুত্র সন্তানের জন্ম দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইলীশায়ের বাক্য অনুসারে সেই স্ত্রীলোকটী গর্ভবতী হয়ে সেই একই দিন উপস্থিত হলে তিনি ছেলের জন্ম দিলেন।