2 Kings 4:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বালকটি বড় হওয়ার পর সে এক দিন শস্য কর্তনকারীদের মাঝে তার পিতার কাছে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিশুটি বড়ো হয়ে উঠেছিল, এবং একদিন তার বাবা যখন সেই লোকজনের সাথে ক্ষেতে গেলেন, যারা ফসল কাটতে এসেছিল, তখন সেও তাঁর কাছে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বালকটী বড় হইলে পর সে এক দিন ছেদকদের কাছে আপন পিতার নিকটে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বালকটি বড় হইলে পর সে একদিন ছেদকদের কাছে আপন পিতার নিকটে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলেটি বড় হতে লাগল। একদিন তার বাবা যখন ফসল কাটবার লোকদের সংগে ছিলেন, তখন সে তার বাবার কাছে গিয়ে বলল, “আমার মাথা, আমার মাথা।” তার বাবা একজন চাকরকে বললেন, “ওকে তুলে ওর মায়ের কাছে নিয়ে যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলেটি বড় হতে লাগল। একদিন তার পিতা যখন ফসল কাটবার লোকদের সংগে ছিলেন, তখন সে তার পিতার কাছে গিয়ে বলল, “আমার মাথা, আমার মাথা।” তার পিতা একজন চাকরকে বললেন, “ওকে তুলে ওর মায়ের কাছে নিয়ে যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর কয়েক বছর কেটে গেছে, ছেলেটি বড় হয়েছে।একদিন ফসল কাটার সময় সে ক্ষেতে তার বাবার কাছে গেল। তার বাবা তখন ক্ষেতে মজুরদের সঙ্গে ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ছেলেটি বড় হবার পর একদিন মাঠে তার পিতার ও অন্যদের সঙ্গে শস্য কাটা দেখতে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ছেলেটি বড় হওয়ার পর একদিন তার বাবা যখন ফসল কাটবার লোকদের সঙ্গে ছিলেন, তখন সে তার বাবার কাছে গেল।