2 Kings 4:19 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে পিতাকে বললো, আমার মাথা! আমার মাথা! তখন পিতা ভৃত্যকে বললেন, তুমি একে তুলে এর মায়ের কাছে নিয়ে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে তার বাবাকে বলল, “আমার মাথা! আমার মাথা!” তার বাবা একজন দাসকে বললেন, “ওকে ওর মায়ের কাছে নিয়ে যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে পিতাকে কহিল, আমার মাথা! আমার মাথা! তখন পিতা চাকরকে কহিলেন, তুমি ইহাকে তুলিয়া ইহার মাতার কাছে লইয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে পিতাকে কহিল, আমার মাথা! আমার মাথা! তখন পিতা চাকরকে কহিলেন, তুমি ইহাকে তুলিয়া ইহার মাতার কাছে লইয়া যাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন সময় হঠাৎই সে চেঁচিয়ে উঠে তার বাবাকে বলতে লাগল, উঃ, মাথা গেল! আমার মাথা গেল! তার বাবা একজন ভৃত্যকে বললেন, ছেলেটাকে ওর মায়ের কাছে নিয়ে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে গিয়ে ছেলেটা হঠাৎ‌‌ বলে উঠল, “ওফ্ আমার বড্ড মাথা ব্যথা করছে!” তার পিতা ভৃত্যদের বলল, “ওকে তাড়াতাড়ি ওর মায়ের কাছে নিয়ে যাও!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে বাবাকে বলল, “আমার মাথা, আমার মাথা।” তার বাবা একজন চাকরকে বললেন, “তুমি ওকে তুলে ওর মায়ের কাছে নিয়ে যাও।”