2 Kings 4:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল-ইয়াসা তাকে বললেন, আমি তোমার জন্য কি করতে পারি? বল দেখি, তোমার ঘরে কি আছে? সে বললো এক বাটি তেল ছাড়া আপনার বাঁদীর আর কিছুই নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশায় তাকে উত্তর দিলেন, “আমি কীভাবে তোমাকে সাহায্য করব? আমায় বলো, তোমার ঘরে কী আছে?” “আপনার এই দাসীর কাছে বলতে গেলে কিছুই নেই,” সে বলল, “শুধু ছোটো একটি বয়ামে কিছুটা জলপাই তেল আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলীশায় তাহাকে বলিলেন, আমি তোমার নিমিত্ত কি করিতে পারি? বল দেখি, ঘরে তোমার কি আছে? সে কহিল, এক বাটী তৈল ব্যতিরেকে আপনার দাসীর আর কিছু নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলীশায় তাহাকে বলিলেন, আমি তোমার নিমিত্ত কি করিতে পারি? বল দেখি, ঘরে তোমার কি আছে? সে কহিল এক বাটি তৈল ব্যতিরেকে আপনার দাসীর আর কিছুই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে ইলীশায় তাকে বললেন, “কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? আমাকে বল তো তোমার ঘরে কি আছে?” স্ত্রীলোকটি বলল, “একটুখানি তেল ছাড়া আপনার দাসীর ঘরে আর কিছুই নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে আল-ইয়াসা তাকে বললেন, “কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? আমাকে বল তো তোমার ঘরে কি আছে?” স্ত্রীলোকটি বলল, “একটুখানি তেল ছাড়া আপনার বাঁদীর ঘরে আর কিছুই নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার জন্য কি করতে হবে, বল। তোমার ঘরে কি কি আছে? সে বলল, ছোট এক ভাঁড় জলপাই তেল ছাড়া আর কিছুই নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় জিজ্ঞেস করলেন, “কিন্তু আমি কি করে তোমায় সাহায্য করবো? তোমার বাড়িতে কি আছে বলো?” সেই স্ত্রীলোকটি বললো, “আমার বাড়িতে এক জালা তেল ছাড়া আর কিছুই নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীশায় তাকে বললেন, “আমি তোমার জন্য কি করতে পারি? বল দেখি, তোমার ঘরে কি আছে?” সে বলল, “একবাটি তেল ছাড়া আপনার দাসীর আর কিছু নেই।”