2 Kings 4:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, আজ তাঁর কাছে কেন যাবে? আজ অমাবস্যাও নয়, বিশ্রামবারও নয়। স্ত্রীলোকটি বললেন, মঙ্গল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আজ তাঁর কাছে যাবে কেন?” তিনি জিজ্ঞাসা করলেন। “আজ তো অমাবস্যা নয়, বা সাব্বাথবারও নয়।” “সে ঠিক আছে,” তিনি উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, অদ্য তাঁহার নিকটে কেন যাইবে? অদ্য অমাবস্যাও নয়, বিশ্রামবারও নয়। নারী কহিলেন, মঙ্গল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, অদ্য তাঁহার নিকটে কেন যাইবে? অদ্য অমাবস্যাও নয়, বিশ্রামবারও নয়। নারী কহিলেন, মঙ্গল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর স্বামী বললেন, “তাঁর কাছে আজকে যাবে কেন? আজকে তো অমাবস্যাও নয়, বিশ্রামবারও নয়।” তিনি বললেন, “তাতে ভাল হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর স্বামী বললেন, “তাঁর কাছে আজকে যাবে কেন? আজকে তো অমাবস্যাও নয়, বিশ্রামবারও নয়।” তিনি বললেন, “তাতে ভাল হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর স্বামী তাঁকে জিজ্ঞেস করলেন, তুমি আজ কেন তাঁর কাছে যাবে? আজ তো বিশ্রাম বারও নয় বা শুক্লা প্রতিপদের উৎসবও নয়। মহিলাটি বললেন, তা নাই বা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহিলার স্বামী বলল, “আজ কেন ওঁর কাছে যেতে চাইছো? আজ তো অমাবস্যাও নয়, বিশ্রামের দিনও নয়|” সে স্বামীকে বলল, “কিছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “তাঁর কাছে আজকে যাবে কেন? আজকে তো অমাবস্যাও নয়, বিশ্রামবারও নয়।” মহিলাটি বললেন, “মঙ্গল হবে।”