2 Kings 4:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি কর্মিল পর্বতে আল্লাহ্‌র লোকের কাছে চললেন। তখন আল্লাহ্‌র লোক তাঁকে দূর থেকে দেখে তাঁর ভৃত্য গেহসিকে বললেন, দেখ, ঐ সেই শূনেমীয়া;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে তিনি বের হয়ে কর্মিল পাহাড়ে ঈশ্বরের লোকের কাছে পৌঁছে গেলেন। দূর থেকে তাঁকে দেখতে পেয়ে ঈশ্বরের লোক তাঁর দাস গেহসিকে বললেন, “দেখো! সেই শূনেমীয়া আসছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি কর্মিল পর্ব্বতে ঈশ্বরের লোকের নিকটে চলিলেন। তখন ঈশ্বরের লোক তাঁহাকে দূর হইতে দেখিয়া আপন চাকর গেহসিকে কহিলেন, দেখ, ঐ সেই শূনেমীয়া;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি কর্মিল পর্বতে ঈশ্বরের লোকের নিকটে চলিলেন। তখন ঈশ্বরের লোক তাঁহাকে দূর হইতে দেখিয়া আপন চাকর গেহসিকে কহিলেন, দেখ, ঐ সেই শূনেমীয়া;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে তিনি বের হয়ে পড়লেন এবং কর্মিল পাহাড়ে ঈশ্বরের লোকের কাছে গিয়ে উপস্থিত হলেন। স্ত্রীলোকটি দূরে থাকতেই ঈশ্বরের লোক তাঁকে দেখে তাঁর চাকর গেহসিকে বললেন, “ঐ দেখ, সেই শূনেমীয় স্ত্রীলোকটি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে তিনি বের হয়ে পড়লেন এবং কর্মিল পাহাড়ে আল্লাহ্‌র বান্দার কাছে গিয়ে উপস্থিত হলেন। স্ত্রীলোকটি দূরে থাকতেই আল্লাহ্‌র বান্দা তাঁকে দেখে তাঁর চাকর গেহসিকে বললেন, “ঐ দেখ, সেই শূনেমীয় স্ত্রীলোকটি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি রওনা হয়ে গেলেন এবং কার্মেল পাহাড়ে মহর্ষি ইলিশায়ের কাছে গিয়ে পৌঁছালেন।ইলিশায় তাঁকে দূর থেকে আসতে দেখে তাঁর ভৃত্য গেহসিকে বললেন দেখ—শুনেমের সেই মহিলাটি আসছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায়ের সঙ্গে দেখা করতে মহিলা কর্মিল পর্বতে গেল| ইলীশায় দূর থেকে শূনেমীয় মহিলাকে আসতে দেখে তাঁর ভৃত্য গেহসিকে বললেন, “দেখো, সেই শূনেমীয় মহিলা আসছেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি কর্মিল পর্বতে ঈশ্বরের লোকের কাছে চললেন। তখন তাঁকে দূর থেকে দেখে ঈশ্বরের লোক তাঁর চাকর গেহসিকে বললেন, “দেখ, সেই শূনেমীয়া।