2 Kings 4:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একবার দৌড়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ কর, আর জিজ্ঞাসা কর, আপনার মঙ্গল? আপনার স্বামীর মঙ্গল? বালকটির মঙ্গল? তিনি উত্তর করলেন, মঙ্গল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দৌড়ে গিয়ে তাঁর সাথে দেখা করো ও তাঁকে জিজ্ঞাসা করো, ‘তুমি ঠিক আছ? তোমার স্বামী ঠিক আছে? তোমার ছেলে ঠিক আছে?’ ” “সব ঠিক আছে,” তিনি বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক বার দৌড়িয়া গিয়া উহাঁর সহিত সাক্ষাৎ কর, আর জিজ্ঞাসা কর, আপনার মঙ্গল? আপনার স্বামীর মঙ্গল? বালকটীর মঙ্গল? তিনি উত্তর করিলেন, মঙ্গল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একবার দৌড়াইয়া গিয়া উঁহার সহিত সাক্ষাৎ কর, আর জিজ্ঞাসা কর, আপনার মঙ্গল? আপনার স্বামীর মঙ্গল? বালকটির মঙ্গল? তিনি উত্তর করিলেন, মঙ্গল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি দৌড়ে তাঁর কাছে গিয়ে তাঁকে জিজ্ঞাসা কর যে, তিনি, তাঁর স্বামী ও তাঁর ছেলেটি ভাল আছে কি না।” স্ত্রীলোকটি বললেন, “সবাই ভাল আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি দৌড়ে তাঁর কাছে গিয়ে তাঁকে জিজ্ঞাসা কর যে, তিনি, তাঁর স্বামী ও তাঁর ছেলেটি ভাল আছে কি না।” স্ত্রীলোকটি বললেন, “সবাই ভাল আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দৌড়ে তাঁর কাছে যাও। তাঁর কুশল সংবাদ নাও। তাঁর স্বামী-পুত্র কেমন আছে? মহিলাটি গেহসিকে বললেন, হ্যাঁ, ভালই আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে খোঁজ নাও তো, ‘কি হল–সব ঠিক আছে তো? তোমার স্বামী কেমন আছে? বাচ্চাটার শরীর ভালো আছে তো?’” গেহসি মহিলাকে এসব জিজ্ঞেস করতে সে বলল, “সবই ঠিকঠাক আছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি দৌড়ে তাঁর কাছে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে জিজ্ঞাসা কর যে, ‘আপনি, আপনার স্বামী ও আপনার ছেলে সবাই ঠিক আছেন’?” উত্তরে তিনি বললেন, “সবাই ভাল আছে।”