2 Kings 4:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন স্ত্রীলোকটি বললেন, আমার মালিকের কাছে আমি কি পুত্র চেয়েছিলাম? আমাকে প্রতারণা করবেন না, এই কথা কি বলি নি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে আমার প্রভু, আমি কি আপনার কাছে ছেলে চেয়েছিলাম?” তিনি বললেন। “কি আপনাকে বলিনি, ‘আমার আশা জাগিয়ে তুলবেন না?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন স্ত্রীলোকটী কহিলেন, আমার প্রভুর কাছে আমি কি পুত্র চাহিয়াছিলাম? আমাকে প্রতারণা করিবেন না, এ কথা কি বলি নাই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন স্ত্রীলোকটি কহিলেন, আমার প্রভুর কাছে আমি কি পুত্র চাহিয়াছিলাম? আমাকে প্রতারণা করিবেন না, এই কথা কি বলি নাই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি বললেন, “হে আমার প্রভু, আমি কি আপনার কাছে একটা ছেলে চেয়েছিলাম? আমি কি আপনাকে বলি নি যে, আমাকে আপনি মিথ্যা আশা দেবেন না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি বললেন, “হে হুজুর, আমি কি আপনার কাছে একটা ছেলে চেয়েছিলাম? আমি কি আপনাকে বলি নি যে, আমাকে আপনি মিথ্যা আশা দেবেন না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহিলাটি তাঁকে বললেন, মহর্ষি, আমি কি আপনার কাছে সন্তান চেয়েছিলাম? বলি নি আপনাকে যে, আমাকে মিথ্যে আশা দেবেন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই শূনেমীয় মহিলা বলল, “আমি তো আপনার কাছে কখনও কোন পুত্র চাইনি| আমি তো আপনাকে বলেছিলাম, ‘আমার সঙ্গে ছলনা করবেন না!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন স্ত্রীলোকটী বললেন, “আমার প্রভুর কাছে আমি কি ছেলে চেয়েছিলাম? আমি কি আপনাকে বলি নি যে, আমার সাথে ছলনা করবেন না?”