2 Kings 4:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বালকের মা বললেন, জীবন্ত মাবুদের কসম এবং আপনার জীবিত প্রাণের কসম, আমি আপনাকে ছাড়ব না। তখন আল-ইয়াসা উঠে তাঁর পেছন পেছন চললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শিশুটির মা বললেন, “জীবন্ত সদাপ্রভুর দিব্যি ও আপনারও প্রাণের দিব্যি, আমি আপনাকে ছাড়ব না।” তাই ইলীশায় উঠে সেই মহিলাটিকে অনুসরণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন বালকের মাতা কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এবং আপনার জীবিত প্রাণের দিব্য, আমি আপনাকে ছাড়িব না। তখন ইলীশায় উঠিয়া তাঁহার পশ্চাতে পশ্চাতে চলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন বালকের মাতা কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য, এবং আপনার জীবিত প্রাণের দিব্য, আমি আপনাকে ছাড়িব না। তখন ইলীশায় উঠিয়া তাঁহার পশ্চাতে পশ্চাতে চলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ছেলেটির মা বললেন, “জীবন্ত সদাপ্রভুর ও আপনার প্রাণের দিব্য যে, আমি আপনাকে ছেড়ে যাব না।” কাজেই ইলীশায় উঠে স্ত্রীলোকটির পিছনে পিছনে চললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ছেলেটির মা বললেন, “আল্লাহ্র ও আপনার প্রাণের কসম যে, আমি আপনাকে ছেড়ে যাব না।” কাজেই আল-ইয়াসা উঠে স্ত্রীলোকটির পিছনে পিছনে চললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহিলাটি তখন ইলিশায়কে বললেন, সদা জাগ্রত প্রভু পরমেশ্বর ও আপনার কাছে শপথ করে বলছি, আপনার চরণ আমি কিছুতেই ছাড়ব না! তাই মহিলাটির সঙ্গে তিনি তাঁর বাড়ির দিকে রওনা হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ছেলেটির মা বলল, “আমি জীবন্ত প্রভু এবং আপনার নামে শপথ করে বলছি: আমি আপনাকে ছেড়ে যাব না!” তাই ইলীশায় উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ছেলেটির মা বললেন, “জীবন্ত সদাপ্রভুর ও আপনার প্রাণের দিব্যি, আমি আপনাকে ছাড়ব না।” কাজেই ইলীশায় উঠে তাঁর পিছনে পিছনে চললেন।