2 Kings 4:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আল-ইয়াসা সেই বাড়িতে এসে দেখলেন, বালকটি মৃত ও তাঁর বিছানায় শায়িত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশায় যখন সেই বাড়িতে পৌঁছেছিলেন, ছেলেটি তাঁরই খাটে মরে পড়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইলীশায় সেই গৃহে আসিলেন, আর দেখ, বালকটী মৃত, ও তাঁহার শয্যায় শায়িত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইলীশায় সেই গৃহে আসিলেন, আর দেখ, বালকটি মৃত, ও তাঁহার শয্যায় শায়িত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় ঘরে গিয়ে দেখলেন তাঁরই বিছানার উপর মরা ছেলেটি শোয়ানো রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা ঘরে গিয়ে দেখলেন তাঁরই বিছানার উপর মরা ছেলেটি শোয়ানো রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় সেখানে পৌঁছে একা গেলেন ঘরের মধ্যে। গিয়ে দেখলেন ছেলেটির মৃতদেহ বিছানার উপরে শোয়ানো আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় বাড়ির ভেতর তাঁর ঘরে গিয়ে দেখলেন, মৃত শিশুটিকে তাঁরই বিছানায় শোওয়ানো আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইলীশায় সেই গৃহে এসে দেখলেন তাঁরই বিছানার উপর মৃত ছেলেটি শোয়ানো রয়েছে।