2 Kings 4:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি গেহসিকে ডেকে বললেন, ঐ শূনেমীয়াকে ডাক। সে তাঁকে ডাকলে স্ত্রীলোকটি তাঁর কাছে আসলেন। আল-ইয়াসা বললেন, আপনার পুত্রকে তুলে নিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশায় গেহসিকে ডেকে বললেন, “শূনেমীয়াকে ডেকে আনো।” সে তা করল। মহিলাটি সেখানে আসার পর ইলীশায় বললেন, “এই নাও তোমার ছেলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি গেহসিকে ডাকিয়া কহিলেন, ঐ শূনেমীয়াকে ডাক। সে তাঁহাকে ডাকিলে স্ত্রীলোকটী তাঁহার নিকটে আসিলেন। ইলীশায় কহিলেন, আপনার পুত্রকে তুলিয়া লউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি গেহসিকে ডাকিয়া কহিলেন, ঐ শূনেমীয়াকে ডাক। সে তাঁহাকে ডাকিলে স্ত্রীলোকটি তাঁহার নিকটে আসিলেন। ইলীশায় কহিলেন, আপনার পুত্রকে তুলিয়া লউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইলীশায় গেহসিকে ডেকে বললেন, “শূনেমীয় স্ত্রীলোকটিকে ডাক।” গেহসি তা-ই করল। স্ত্রীলোকটি আসলে পর ইলীশায় বললেন, “আপনার ছেলেকে নিয়ে যান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আল-ইয়াসা গেহসিকে ডেকে বললেন, “শূনেমীয় স্ত্রীলোকটিকে ডাক।” গেহসি তা-ই করল। স্ত্রীলোকটি আসলে পর আল-ইয়াসা বললেন, “আপনার ছেলেকে নিয়ে যান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় গেহসিকে ডেকে ছেলেটির মাকে ডাকতে বললেন। তিনি এলে ইলিশায় তাঁকে বললেন, এই নাও তোমার ছেলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় গেহসিকে বললেন, “যাও গিয়ে ওর মাকে ডেকে নিয়ে এসো!” গেহসি তাকে নিয়ে এলে, ইলীশায় বললেন, “ছেলেকে কোলে নাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি গেহসিকে ডেকে বললেন, “ঐ শূনেমীয়াকে ডাক।” সে তাঁকে ডাকলে স্ত্রীলোকটী তাঁর কাছে আসলেন। ইলীশায় বললেন, “আপনার ছেলেকে তুলে নিন।”