2 Kings 4:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেই স্ত্রীলোক কাছে গিয়ে তাঁর পদতলে পড়ে ভূমিতে উবুড় হয়ে সালাম করলেন এবং তাঁর পুত্রকে তুলে নিয়ে বাইরে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ভিতরে এসে ইলীশায়ের পায়ে পড়ে মাটিতে মাথা ঠেকিয়ে তাঁকে প্রণাম করলেন। পরে তিনি তাঁর ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে স্ত্রীলোক নিকটে গিয়া তাঁহার পদতলে পড়িয়া ভূমিতে প্রণিপাত করিলেন, এবং আপন পুত্রকে তুলিয়া লইয়া বাহিরে গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই স্ত্রীলোক নিকটে গিয়া তাঁহার পদতলে পড়িয়া ভূমিতে প্রণিপাত করিলেন, এবং আপন পুত্রকে তুলিয়া লইয়া বাহিরে গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি ঘরে ঢুকে তাঁর পায়ে পড়লেন এবং মাটিতে মাথা ঠেকিয়ে তাঁকে প্রণাম করলেন। তারপর তাঁর ছেলেকে নিয়ে তিনি বের হয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি ঘরে ঢুকে তাঁর পায়ে পড়লেন এবং মাটিতে উবুড় হয়ে তাঁকে সালাম জানালেন। তারপর তাঁর ছেলেকে নিয়ে তিনি বের হয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মলিহাটি তাঁর পায়ে উবুড় হয়ে প্রণাম করলেন। তারপর ছেলেকে কোলে তুলে নিয়ে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই মহিলা ঘরে ঢুকে ভক্তি ভরে ইলীশায়ের পায়ে প্রণাম করে ছেলেকে কোলে তুলে বেরিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই স্ত্রীলোকটী কাছে গিয়ে তাঁর পায়ে পড়ে মাটিতে মাথা ঠেকিয়ে তাঁকে প্রণাম করলেন এবং তাঁর ছেলেকে তুলে নিয়ে তিনি বেরিয়ে গেলেন।