2 Kings 4:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লোকদের ভোজন করার জন্য তা ঢাললে তারা সেই তরকারী খেতে গিয়ে চিৎকার করে বললো, হে আল্লাহ্‌র লোক, হাঁড়ির মধ্যে মৃত্যু; আর তারা তা খেতে পারল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকজনের পাতে তরকারি ঢেলে দেওয়া হল, কিন্তু যেই তারা খেতে শুরু করলেন, তারা চিৎকার করে কেঁদে উঠেছিলেন, “হে ঈশ্বরের লোক, হাঁড়িতে মৃত্যু আছে!” আর তারা সেই তরকারি খেতে পারেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকদের ভোজনার্থে তাহা ঢালিলে তাহারা সেই ব্যঞ্জন খাইতে গিয়া চীৎকার করিয়া কহিল, হে ঈশ্বরের লোক, হাঁড়ীর মধ্যে মৃত্যু; আর তাহারা তাহা খাইতে পারিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকদের ভোজনার্থে তাহা ঢালিলে তাহারা সেই ব্যঞ্জন খাইতে গিয়া চিৎকার করিয়া কহিল, হে ঈশ্বরের লোক, হাঁড়ির মধ্যে মৃত্যু; আর তাহারা তাহা খাইতে পারিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই তরকারি লোকদের খেতে দেওয়ার জন্য ঢালা হল, কিন্তু তা খেতে আরম্ভ করে তাঁরা চিৎকার করে বলে উঠলেন, “হে ঈশ্বরের লোক, হাঁড়ির মধ্যে মৃত্যু!” তাঁরা তা খেতে পারলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই তরকারি লোকদের খেতে দেওয়ার জন্য ঢালা হল, কিন্তু তা খেতে শুরু করে তাঁরা চিৎকার করে বলে উঠলেন, “হে আল্লাহ্‌র বান্দা, হাঁড়ির মধ্যে মৃত্যু!” তাঁরা তা খেতে পারলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকলকে সেই সুরুয়া পরিবেশন করলে তারা মুখে দিয়েই চেঁচিয়ে ইলিশায়কে বলল, এ যে বিষাক্ত জিনিষ। তারা আর খেল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঝোল রান্না হলে পাত্রে কিছুটা ঢেলে সবাইকে খেতে দেওয়া হল| কিন্তু সকলে সেই ঝোল মুখে দিয়েই চিৎকার করে ইলীশায়কে বলল, “ঈশ্বরের লোক! পাত্রে বিষ মেশানো আছে!” ঝোলের স্বাদ বিষাক্ত হওয়ায় ওরা কেউই তা খেতে পারলো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকদের খেতে দেওয়ার জন্য ঢালা হলে তারা সেই তরকারী খেতে গিয়ে চিৎকার করে বলল, “হে ঈশ্বরের লোক, হাঁড়ির মধ্যে মৃত্যু!” তারা তা খেতে পারল না।