2 Kings 4:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বললেন, তবে কিছু ময়দা আন। পরে তিনি হাঁড়িতে তা ফেলে বললেন, লোকদের জন্য ঢেলে দাও, তারা ভোজন করুক। তাতে হাঁড়িতে কিছুই মন্দ থাকলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীশায় বললেন, “আমার কাছে কিছুটা ময়দা নিয়ে এসো।” তিনি হাঁড়িতে ময়দা রেখে বললেন, “এবার লোকদের কাছে খাবার পরিবেশন করো।” হাঁড়িতে ক্ষতিকারক আর কিছুই ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি কহিলেন, তবে কিছু ময়দা আন। পরে তিনি হাঁড়ীতে তাহা ফেলিয়া কহিলেন, লোকদের জন্য ঢালিয়া দেও, তাহারা ভোজন করুক। তাহাতে হাঁড়ীতে কিছুই মন্দ থাকিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি কহিলেন, তবে কিছু ময়দা আন। পরে তিনি হাঁড়িতে তাহা ফেলিয়া কহিলেন, লোকদের জন্য ঢালিয়া দেও, তাহারা ভোজন করুক। তাহাতে হাঁড়িতে কিছুই মন্দ থাকিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইলীশায় বললেন, “কিছু ময়দা নিয়ে এস।” তিনি সেই ময়দা হাঁড়ির মধ্যে দিয়ে বললেন, “এবার ওটা লোকদের খেতে দাও।” এতে ক্ষতি করবার মত কিছু হাঁড়ির মধ্যে রইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আল-ইয়াসা বললেন, “কিছু ময়দা নিয়ে এস।” তিনি সেই ময়দা হাঁড়ির মধ্যে দিয়ে বললেন, “এবার ওটা লোকদের খেতে দাও।” এতে ক্ষতি করবার মত কিছু হাঁড়ির মধ্যে রইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় তাদের খানিকটা ময়দা আনতে বললেন। ময়দাটা নিয়ে তিনি হাঁড়ির মধ্যে ফেলে দিয়ে বললেন, এবার এর থেকে আরও সুরুয়া ওদের পাতে দাও। তখন সেগুলো আর বিষাক্ত রইল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় তখন কিছুটা ময়দা আনতে বললেন| ময়দা আনা হলে, তিনি সেই ময়দা পাত্রে ছুঁড়ে দিয়ে বললেন, “এবার ঐ ঝোল সবাইকে খেতে দাও|” আর আশ্চর্য্য ব্যাপার, ঝোলটা বেশ খাবার যোগ্য হয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি বললেন, “কিছু ময়দা নিয়ে এস।” তখন তিনি হাঁড়ির মধ্যে তা ফেলে দিয়ে বললেন, “লোকেদের জন্য ঢেলে দাও, তারা খেয়ে দেখুক।” এতে খারাপ কিছু হাঁড়ির মধ্যে থাকলো না।