2 Kings 4:42 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাল্-শালিশা থেকে এক ব্যক্তি এল, সে আল্লাহ্র লোকের কাছে আশুপক্ক শস্যের রুটি, যবের কুড়িখানা রুটি ও ছালায় করে শস্যের তাজা শীষ আনলো; আর তিনি বললেন, এগুলো লোকদেরকে দাও, তারা ভোজন করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বায়াল-শালিশা থেকে একজন লোক ঈশ্বরের লোকের কাছে থলিতে করে নবান্নরূপী যবের কুড়িটি সেঁকা রুটি, এবং নবান্নের কিছু ফসল-দানা নিয়ে এসেছিল। “লোকদের এগুলি খেতে দাও,” ইলীশায় বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বাল্-শালিশা হইতে এক ব্যক্তি আসিল, সে ঈশ্বরের লোকের কাছে আশুপক্ক শস্যের রুটী, যবের কুড়িখানা রুটী ও ছালায় করিয়া শস্যের তাজা শীষ আনিল; আর তিনি কহিলেন, ইহা লোকদিগকে দেও, তাহারা ভোজন করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বাল্-শালিশা হইতে এক ব্যক্তি আসিল, সে ঈশ্বরের লোকের কাছে আশুপক্ব শস্যের রুটি, যবের কুড়িখানা রুটি ও ছালায় করিয়া শস্যের তাজা শীষ আনিল; আর তিনি কহিলেন, ইহা লোকদিগকে দেও, তাহারা ভোজন করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাল্-শালিশা থেকে একজন লোক ঈশ্বরের লোকের জন্য প্রথমে কাটা ফসল থেকে কুড়িটা যবের রুটি সেঁকে নিয়ে আসল, আর তার সংগে নিয়ে আসল কিছু নতুন ফসল। ইলীশায় বললেন, “এগুলো লোকদের খেতে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাল-শালিশা থেকে একজন লোক আল্লাহ্র বান্দার জন্য প্রথমে কাটা ফসল থেকে কুড়িটা যবের রুটি সেঁকে নিয়ে আসল, আর তার সংগে নিয়ে আসল কিছু নতুন ফসল। আল-ইয়াসা বললেন, “এগুলো লোকদের খেতে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর একবার বেল-শালিশা থেকে একটি লোক ইলিশায়ের জন্য সে বছরের ফসল যবের প্রথম কাটা শস্যের আটা দিয়ে তৈরী কুড়িটা রুটি আর এক বস্তা তাজা যবের শীষ এনেছিল। ইলিশায় তাঁর ভৃত্যকে বললেন, তাঁর খাবারগুলো লোকদের পরিবেশন করে খাওয়াতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাল্-শালিশা থেকে একজন ইলীশায়ের জন্য নবান্নের ফসল হিসেবে 20 খানা যবের রুটি আর ঝোলা ভরে শস্য উপহার নিয়ে এসেছিল| ইলীশায় বললেন, “এই সব খাবার এখানে যারা আছে তাদের খেতে দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বাল্-শালিশা থেকে একজন লোক ঈশ্বরের লোকের জন্য প্রথমে কাটা ফসল থেকে কুড়িটা যবের রুটি সেঁকে নিয়ে আসল, আর তার সঙ্গে নিয়ে আসল কিছু নতুন শস্যের শীষ। আর তিনি বললেন, “এগুলো লোকদের খেতে দাও।”