2 Kings 4:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর পরিচারক বললো, আমি কি একশত লোককে তা পরিবেশন করবো? কিন্তু তিনি বললেন, তা-ই লোকদেরকে দাও তারা ভোজন করুক; কেননা মাবুদ এই কথা বলেন, তারা ভোজন করবে ও উদ্বৃত্ত রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একশো জন লোকের সামনে আমি কীভাবে এটি পরিবেশন করব?” তাঁর দাস জিজ্ঞাসা করলেন। কিন্তু ইলীশায় উত্তর দিলেন, “এগুলিই লোকদের খেতে দাও। কারণ সদাপ্রভু একথাই বলেন: ‘তারা খাবে ও আরও কিছু বেঁচেও যাবে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার পরিচারক কহিল, আমি কি এক শত লোককে ইহা পরিবেষণ করিব? কিন্তু তিনি কহিলেন, ইহা লোকদিগকে দেও তাহারা ভোজন করুক; কেননা সদাপ্রভু এই কথা কহেন, তাহারা ভোজন করিবে, ও উদ্বৃত্ত রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার পরিচারক কহিল, আমি কি একশত লোককে ইহা পরিবেশন করিব? কিন্তু তিনি কহিলেন, ইহা লোকদিগকে দেও তাহারা ভোজন করুক; কেননা সদাপ্রভু এই কথা কহেন, তাহারা ভোজন করিবে, ও উদ্বৃত্ত রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর চাকর বলল, “একশো জন লোকের সামনে আমি কি করে এটা রাখব?” উত্তরে ইলীশায় বললেন, “তুমি লোকদের ওটাই খেতে দাও, কারণ সদাপ্রভু বলছেন, ‘ওরা খাবে আবার কিছু বাকীও থাকবে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর চাকর বলল, “একশো জন লোকের সামনে আমি কি করে এটা রাখব?” জবাবে আল-ইয়াসা বললেন, “তুমি লোকদের ওটাই খেতে দাও, কারণ মাবুদ বলছেন, ‘ওরা খাবে আবার কিছু বাকীও থাকবে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সে বলল, এই খাবার একশো জনকে দিতে কুলাবে কি করে? ইলিশায় বললেন, দাও না ওদের খেতে। পরমেশ্বর বলেছেন, ওদের খাওয়ার পরও খাবার বেঁচে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায়ের ভৃত্য বললো, “এখানে প্রায় 100 জন লোক আছে| এত জন লোককে আমি এইটুকু খাবার কি করে দেব?” কিন্তু ইলীশায় বললেন, “আমি বলছি তুমি খেতে দাও| প্রভু বলছেন, ‘সবাই খাওয়ার পরেও খাবার পড়ে থাকবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তাঁর পরিচারক বলল, “আমি কি একশো জন লোককে এটি পরিবেশন করব?” কিন্তু ইলীশায় বললেন, “এই লোকদের খেতে দাও; কারণ সদাপ্রভু এই কথা বলেন, ‘তারা খাবে ও কিছু বাকীও থাকবে’।”