2 Kings 4:44 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সে তাদের সম্মুখে তা খেতে দিল, আর মাবুদের কালাম অনুসারে তারা ভোজন করলো, আর উদ্বৃত্তও রাখল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সে তাদের সামনে সেগুলি পরিবেশন করল, এবং সদাপ্রভুর কথানুসারে, তারা খাওয়ার পরেও আরও কিছু খাবার বেঁচে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সে তাহাদের সম্মুখে তাহা স্থাপন করিল, আর সদাপ্রভুর বাক্যানুসারে তাহারা ভোজন করিল, আর উদ্বৃত্তও রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সে তাহাদের সম্মুখে তাহা স্থাপন করিল, আর সদাপ্রভুর বাক্যানুসারে তাহারা ভোজন করিল, আর উদ্বৃত্তও রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই চাকর তখন তা নিয়ে লোকদের সামনে রাখল। সদাপ্রভু যা বলেছিলেন সেইমতই তারা খেল আবার কিছু বাকীও রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই চাকর তখন তা নিয়ে লোকদের সামনে রাখল। মাবুদ যা বলেছিলেন সেইমতই তারা খেল আবার কিছু বাকীও রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভৃত্যটি তাদের সকলকে খাবার পরিবেশন করল। প্রভু পরমেশ্বরের কথামত সকলের খাওয়ার পরও কিছু খাবার বেঁচে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইলীশায়ের ভৃত্য সেই সব খাবার নিয়ে ভাববাদীদের সামনে ধরলো| তাদের পেট ভরে খাওয়ানোর পরেও, প্রভু যেমন বলেছিলেন দেখা গেল তখনও খাবার পড়ে আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তার দাস তাদের সামনে তা রাখল, আর সদাপ্রভুর বাক্য অনুযায়ী তারা খেল আবার কিছু বাকীও রেখে দিল।