2 Kings 4:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই মহিলা তার স্বামীকে বললেন, দেখ, আমি বুঝতে পেরেছি, এই যে ব্যক্তি আমাদের কাছ দিয়ে প্রায়ই যাতায়াত করেন, ইনি আল্লাহ্র এক জন পবিত্র লোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মহিলা তাঁর স্বামীকে বললেন, “আমি জানি, যিনি প্রায়ই আমাদের এখানে আসেন, তিনি ঈশ্বরের একজন পবিত্র লোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই মহিলা আপন স্বামীকে কহিলেন, দেখ, আমি বুঝিতে পারিয়াছি, এই যে ব্যক্তি আমাদের নিকট দিয়া যখন তখন যাতায়াত করেন, ইনি ঈশ্বরের এক জন পবিত্র লোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই মহিলা আপন স্বামীকে কহিলেন, দেখ, আমি বুঝিতে পারিয়াছি, এই যে ব্যক্তি আমাদের নিকট দিয়া যখন তখন যাতায়াত করেন, ইনি ঈশ্বরের একজন পবিত্র লোক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি তাঁর স্বামীকে বললেন, “এই যে লোকটি প্রায়ই আমাদের এখানে আসেন আমি বুঝতে পেরেছি যে, তিনি ঈশ্বরের একজন পবিত্র লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি তাঁর স্বামীকে বললেন, “এই যে লোকটি প্রায়ই আমাদের এখানে আসেন আমি বুঝতে পেরেছি যে, তিনি আল্লাহ্র একজন পবিত্র বান্দা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই মহিলা তাঁর স্বামীকে বললেন, এই যে মানুষটি প্রায়ই এখানে আসেন, আমি বেশ বুঝেছি যে ইনি একজন ঈশ্বরভক্ত পুণ্যাত্মা মানুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মহিলা তাঁর স্বামীকে বলল, “আমি জানি ইনি ঈশ্বরের একজন পবিত্র মানুষ| সব সময়ই তিনি আমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই মহিলা তাঁর স্বামীকে বললেন, “দেখ, আমি বুঝতে পেরেছি যে, এই যে ব্যক্তি আমাদের কাছ দিয়ে যখন তখন যাতাযাত করেন, তিনি ঈশ্বরের একজন পবিত্র লোক।