2 Kings 5:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল-ইয়াসা তাঁর কাছে এক জন দূত পাঠিয়ে বললেন, আপনি গিয়ে সাতবার জর্ডানে গোসল করুন, আপনার নতুন চামড়া হবে ও আপনি পাক-পবিত্র হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁকে একথা বলার জন্য ইলীশায় এক দূত পাঠালেন, “যান, জর্ডন নদীতে গিয়ে সাতবার স্নান করুন, আর আপনার মাংস স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে ও আপনি শুচিশুদ্ধও হয়ে যাবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইলীশায় তাঁহার কাছে এক জন দূত পাঠাইয়া কহিলেন, আপনি গিয়া সাত বার যর্দ্দনে স্নান করুন, আপনার নূতন মাংস হইবে, ও আপনি শুচি হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইলীশায় তাঁহার কাছে একজন দূত পাঠাইয়া কহিলেন, আপনি গিয়া সাত বার যর্দনে স্নান করুন, আপনার নূতন মাংস হইবে, ও আপনি শুচি হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় একজন লোক দিয়ে তাঁকে বলে পাঠালেন, “আপনি গিয়ে সাতবার যর্দন নদীতে স্নান করুন। তাতে আপনি সুস্থ ও শুচি হবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা একজন লোক দিয়ে তাঁকে বলে পাঠালেন, “আপনি গিয়ে সাতবার জর্ডান নদীতে গোসল করুন। তাতে আপনি সুস্থ ও পাক-সাফ হবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় একজন ভৃত্যকে দিয়ে তাঁকে বলে পাঠালেন, জর্ডন নদীতে গিয়ে সাতবার ডুব দাও। তাহলে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় একজনকে দিয়ে খবর পাঠালেন, “যাও যর্দন নদীতে গিয়ে সাত বার স্নান করো, তাহলেই তোমার চামড়া ঠিক হয়ে যাবে আর তুমিও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইলীশায় তাঁর কাছে একজন লোক পাঠিয়ে বললেন, “আপনি গিয়ে সাতবার যর্দনে স্নান করুন, আপনার নতুন মাংস হবে ও আপনি শুচি হবেন।”