2 Kings 5:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের সমস্ত জলাশয় থেকে দামেস্কের অবানা ও পর্পর নদী কি উত্তম নয়? আমি কি তাতে গোসল করে পাক-পবিত্র হতে পারি না? আর তিনি মুখ ফিরিয়ে ক্রোধের আবেগে প্রস্থান করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দামাস্কাসের অবানা ও পর্পর নদী কি ইস্রায়েলের সব জলাশয়ের থেকে ভালো নয়? আমি কি সেখানে স্নান করে শুচিশুদ্ধ হতে পারতাম না?” তাই তিনি মুখ ফিরিয়ে রেগে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের সমস্ত জলাশয় হইতে দম্মেশকের অবানা ও পর্পর নদী কি উত্তম নয়? আমি কি তাহাতে স্নান করিয়া শুচি হইতে পারি না? আর তিনি মুখ ফিরাইয়া ক্রোধের আবেগে প্রস্থান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের সমস্ত জলাশয় হইতে দম্মেশকের অবানা ও পর্পর নদী কি উত্তম নয়? আমি কি তাহাতে স্নান করিয়া শুচি হইতে পারি না? আর তিনি মুখ ফিরাইয়া ক্রোধের আবেগে প্রস্থান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামেস্কের অবানা ও পর্পর নদী কি ইস্রায়েলের সমস্ত নদীর জলের চেয়ে ভাল নয়? সেখানে স্নান করে কি আমি শুচি হতে পারতাম না?” এই বলে তিনি রাগ করে ফিরে চললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্কের অবানা ও পর্পর নদী কি ইসরাইলের সমস্ত নদীর পানির চেয়ে ভাল নয়? সেখানে গোসল করে কি আমি পাক-সাফ হতে পারতাম না?” এই বলে তিনি রাগ করে ফিরে চললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দামাস্কাসের আবানা আর ফার্পার নদী তো ইসরায়েল দেশের নদীর চেয়ে অনেক ভাল। সেগুলিতে স্নান করে আমি কি সুস্থ হতে পারতাম না? তিনি রাগ করে চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দম্মেশকের অবানা আর পর্পর নদীর জল ইস্রায়েলের যে কোন জলের থেকেই ভালো! ওই সব নদীতে গা ধুলে কেন হবে না?” নামান প্রচণ্ড রেগে গিয়ে ফিরে যাবেন বলে ঠিক করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের সমস্ত জলাশয় থেকে দম্মেশকের অবানা ও পর্পর নদী কি ভাল নয়? সেখানে স্নান করে কি আমি শুচি হতে পারি না?” আর তিনি মুখ ফিরিয়ে রেগে গিয়ে ফিরে গেলেন।