2 Kings 5:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তাঁর গোলামেরা কাছে এসে নিবেদন করলো, পিতা, ঐ নবী যদি কোন মহৎ কাজ করার হুকুম আপনাকে দিতেন, আপনি কি তা করতেন না? তবে গোসল করে পাক-পবিত্র হোন, তাঁর এই হুকুমটি কি মানবেন না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নামানের দাসেরা তাঁর কাছে গিয়ে বলল, “হে প্রভু, সেই ভাববাদী যদি আপনাকে কোনও বড়সড় কাজ করতে বলতেন, তবে কি আপনি তা করতেন না? তবে তিনি যখন আপনাকে বলেছেন, ‘স্নান করে শুচিশুদ্ধ হয়ে যান,’ তখন কি আরও বেশি করে আপনার তা করা উচিত নয়!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাঁহার দাসেরা নিকটে আসিয়া নিবেদন করিল, পিতা, ঐ ভাববাদী যদি কোন মহৎ কর্ম্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তাহা করিতেন না? তবে স্নান করিয়া শুচি হউন, তাঁহার এই আজ্ঞাটী কি মানিবেন না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাঁহার দাসেরা নিকটে আসিয়া নিবেদন করিল, পিতা, ঐ ভাববাদী যদি কোন মহৎ কর্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তাহা করিতেন না? তবে স্নান করিয়া শুচি হউন, তাঁহার এই আজ্ঞাটি কি মানিবেন না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নামানের দাসেরা তখন তাঁর কাছে গিয়ে বলল, “হুজুর, ঐ নবী যদি আপনাকে কোন মহৎ কাজ করতে বলতেন তাহলে কি আপনি তা করতেন না? তবে তিনি যখন আপনাকে স্নান করে শুচি হতে বলেছেন তা কি আপনার বেশী করে করা উচিৎ নয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নামানের গোলামেরা তখন তাঁর কাছে গিয়ে বলল, “হুজুর, ঐ নবী যদি আপনাকে কোন মহৎ কাজ করতে বলতেন তাহলে কি আপনি তা করতেন না? তবে তিনি যখন আপনাকে গোসল করে পাক-সাফ হতে বলেছেন তা কি আপনার বেশী করে করা উচিত নয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কর্মচারীরা তাঁর কাছে এসে বললেন, হুজুর, মহর্ষি যদি কোন কঠিন কাজ করতে বলতেন তাহলে নিশ্চয়ই আপনি করতেন। তাহলে তাঁর কথামত মাত্র এই স্নানটুকু করে কেন সুস্থ হতে যাচ্ছেন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু নামানের ভৃত্যরা তাঁকে গিয়ে বললো, “মনিব, ভাববাদী যদি আপনাকে খুব শক্ত কিছু বলতেন, আপনি নিশ্চয়ই তা শুনতেন, তাই না? উনি যখন আপনাকে খুব সহজ একটা কাজ বলেছেন, সেটা অবশ্যই করা উচিৎ| উনি তো বলেই ছিলেন, ‘ধুলেই তুমি শুচি হয়ে যাবে|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাঁর দাসেরা কাছে গিয়ে অনুরোধ করে বলল, “বাবা, ঐ ভাববাদী যদি আপনাকে কোনো কঠিন কাজ করতে আদেশ দিতেন, তাহলে কি আপনি তা করতেন না? তবে ‘স্নান করে শুচি হন’ তাঁর এই আদেশটি কি মানবেন না?”