2 Kings 5:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁর সঙ্গী জনগণের সঙ্গে আল্লাহ্র লোকের কাছে ফিরে এসে তাঁর সম্মুখে দাঁড়ালেন, আর বললেন, দেখুন, আমি এখন জানতে পারলাম, সারা দুনিয়াতে আর কোথাও আল্লাহ্ নেই, কেবল ইসরাইলের মধ্যে আছেন; অতএব আরজ করি, আপনার এই গোলামের কাছ থেকে উপহার গ্রহণ করুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন নামান ও তাঁর সহচররা সবাই ঈশ্বরের লোকের কাছে ফিরে গেলেন। নামান তাঁর সামনে দাঁড়িয়ে বললেন, “এখন আমি জানলাম যে ইস্রায়েল ছাড়া জগতে আর কোথাও কোনও ঈশ্বর নেই। তাই আপনার এই দাসের কাছ থেকে দয়া করে একটি উপহার গ্রহণ করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের কাছে ফিরিয়া আসিয়া তাঁহার সম্মুখে দাঁড়াইলেন, আর বলিলেন, দেখুন, আমি এখন জানিতে পারিলাম, সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নাই, কেবল ইস্রায়েলের মধ্যে আছেন; অতএব বিনয় করি, আপনার এই দাসের কাছে উপহার গ্রহণ করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের কাছে ফিরিয়া আসিয়া তাঁহার সম্মুখে দাঁড়াইলেন, আর বলিলেন, দেখুন, আমি এখন জানিতে পারিলাম, সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নাই, কেবল ইস্রায়েলের মধ্যে আছেন; অতএব বিনয় করি, আপনার এই দাসের নিকট হইতে উপহার গ্রহণ করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন নামান ও তাঁর সংগের সমস্ত লোকেরা ঈশ্বরের লোকের কাছে ফিরে গেলেন। নামান তাঁর সামনে দাঁড়িয়ে বললেন, “আমি এখন জানতে পারলাম যে, একমাত্র ইস্রায়েলের ঈশ্বর ছাড়া সারা দুনিয়ায় আর কোন ঈশ্বর নেই। এখন আপনি আপনার দাসের কাছ থেকে উপহার গ্রহণ করুন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন নামান ও তাঁর সংগের সমস্ত লোকেরা আল্লাহ্র বান্দার কাছে ফিরে গেলেন। নামান তাঁর সামনে দাঁড়িয়ে বললেন, “আমি এখন জানতে পারলাম যে, একমাত্র ইসরাইলের আল্লাহ্ ছাড়া সারা দুনিয়ায় আর কোন মাবুদ নেই। এখন আপনি আপনার গোলামের কাছ থেকে উপহার গ্রহণ করুন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকজনদের সবাইকে নিয়ে তিনি ইলিশায়ের কাছে ফিরে গেলেন। তাঁকে বললেন, এবার আমি জেনেছি যে ইসরায়েল দেশেই ঈশ্বর আছেন আর কোথাও নেই। দয়া করে আপনি আমার এই সমস্ত উপহার গ্রহণ করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নামান আর তাঁর দলের সবাই তখন ইলীশায়ের কাছে ফিরে এলেন| ইলীশায়ের সামনে দাঁড়িয়ে নামান বললেন, “এতদিনে আমি বুঝলাম ইস্রায়েল ছাড়া পৃথিবীতে আর কোথাও কোন ঈশ্বর নেই! এখন আপনি অনুগ্রহ করে আমার কাছ থেকে একটা উপহার গ্রহণ করুন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাঁর সঙ্গীদের জনগনের সঙ্গে ঈশ্বরের লোকের কাছে ফিরে এসে তাঁর সামনে দাঁড়িয়ে বললেন, “দেখুন, আমি এখন জানতে পারলাম যে, একমাত্র ইস্রায়েলের ঈশ্বর ছাড়া সারা পৃথিবীতে আর কোন ঈশ্বর নেই; অতএব অনুরোধ করি, আপনার দাসের কাছ থেকে উপহার নিন।”