2 Kings 5:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তিনি বললেন, আমি যাঁর সম্মুখে দণ্ডায়মান, সেই জীবন্ত মাবুদের কসম, আমি কিছু গ্রহণ করবো না। নামান আগ্রহ করে তা গ্রহণ করতে বললেও তিনি অস্বীকার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদীমশাই উত্তর দিলেন, “আমি যাঁর সেবা করি, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আমি একটি জিনিসও গ্রহণ করব না।” নামান তাঁকে পীড়াপীড়ি করা সত্ত্বেও তিনি তা গ্রহণ করতে অস্বীকার করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তিনি কহিলেন, আমি যাঁহার সম্মুখে দণ্ডায়মান, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি কিছু গ্রহণ করিব না। নামান আগ্রহ করিয়া তাহা গ্রহণ করিতে বলিলেও তিনি অস্বীকার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তিনি কহিলেন, আমি যাঁহার সম্মুখে দণ্ডায়মান, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, আমি কিছু গ্রহণ করিব না। নামান আগ্রহ করিয়া তাহা গ্রহণ করিতে বলিলেও তিনি অস্বীকার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে নবী বললেন, “আমি যাঁর সেবা করি সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য যে, আমি একটা জিনিসও গ্রহণ করব না।” নামান জোর করলেও তিনি রাজী হলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে নবী বললেন, “আমি যাঁর এবাদত করি সেই আল্লাহ্‌র কসম যে, আমি একটা জিনিসও গ্রহণ করব না।” নামান জোর করলেও তিনি রাজী হলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় বললেন, আমার আরাধ্য সদাজাগ্রত প্রভু পরমেশ্বরের নামে শপথ করে বলছি, আমি কোন উপহার নেব না। নামানের অনেক অনুরোধ-উপরোধ সত্ত্বেও তিনি উপহার নিলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইলীশায় বললেন, “আমি প্রভুর সেবা করি এবং আমার প্রতিজ্ঞা, যতদিন প্রভু আছেন আমি কোন উপহার নিতে পারব না|” নামান উপহার নেবার জন্য ইলীশায়কে অনেক অনুনয় বিনয় করেও টলাতে পারলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তিনি বললেন, “আমি যাঁর সামনে দাঁড়িয়ে আছি, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্যি যে, আমি কোনো কিছু নেব না।” নামান জোর করলেও তিনি রাজি হলেন না।