2 Kings 5:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল এই বিষয়ে মাবুদ আপনার গোলামকে মাফ করুন; আমার মালিক সেজ্দা করার জন্য যখন রিম্মোণের মন্দিরে প্রবেশ করেন এবং আমার হাতের উপর ভর দেন, তখন আমাকেও রিম্মোণের মন্দিরে সেজ্দা করতে হয়, তবে সেজ্দার বিষয়ে মাবুদ যেন আপনার গোলামকে মাফ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এই একটি ব্যাপারে যেন সদাপ্রভু আপনার দাসকে ক্ষমা করেন: আমার মনিব যখন রিম্মোণের মন্দিরে প্রবেশ করে মাথা নত করবেন এবং আমার হাতে ভর দেবেন ও আমাকেও সেখানে মাথা নত করতে হবে—আমি যখন রিম্মোণের মন্দিরে মাথা নত করব, তখন যেন সদাপ্রভু আপনার এই দাসকে এর জন্য ক্ষমা করেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল এই বিষয়ে সদাপ্রভু আপনার দাসকে ক্ষমা করুন; আমার প্রভু প্রণিপাত করিবার জন্য যখন রিম্মোণের মন্দিরে প্রবেশ করেন, এবং আমার হস্তে নির্ভর দেন, তখন যদি আমি রিম্মোণের মন্দিরে প্রণিপাত করি, তবে রিম্মোণের মন্দিরে প্রণিপাত করণ বিষয়ে সদাপ্রভু আপনার দাসকে যেন ক্ষমা করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল এই বিষয়ে সদাপ্রভু আপনার দাসকে ক্ষমা করুন; আমার প্রভু প্রণিপাত করিবার জন্য যখন রিম্মোণের মন্দিরে প্রবেশ করেন, এবং আমার হস্তে নির্ভর দেন, তখন যদি আমি রিম্মোণের মন্দিরে প্রণিপাত করি, তবে রিম্মোণের মন্দিরে প্রণিপাত করণ বিষয়ে সদাপ্রভু আপনার দাসকে যেন ক্ষমা করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এই একটা ব্যাপারে যেন সদাপ্রভু তাঁর দাস আমাকে ক্ষমা করেন। আমার মনিব যখন রিম্মোণ দেবতার মন্দিরে ঢুকে আমার সাহায্যে রিম্মোণের উদ্দেশে মাটিতে মাথা ঠেকান তখন আমাকেও সেখানে মাটিতে মাথা ঠেকাতে হয়। এই ব্যাপারে যেন সদাপ্রভু আমাকে ক্ষমা করেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এই একটা ব্যাপারে যেন মাবুদ তাঁর গোলাম আমাকে মাফ করেন। আমার মালিক যখন রিম্মোণ দেবতার মন্দিরে ঢুকে আমার সাহায্যে রিম্মোণের উদ্দেশে মাটিতে মাথা ঠেকান তখন আমাকেও সেখানে মাটিতে মাথা ঠেকাতে হয়। এই ব্যাপারে যেন মাবুদ আমাকে মাফ করেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমার মনিব যখন রিম্মোণের মন্দিরে আমার হাতে ভর দিয়ে দেবতা প্রণাম করতে যাবেন, তখন আমাকে বাধ্য হয়ে তাঁর সঙ্গে প্রণাম করতে হবে। এই ব্যাপারে আমার বিশ্বাস, প্রভু পরমেশ্বর নিশ্চয়ই আমায় ক্ষমা করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমি আগে থাকতেই ক্ষমা চেয়ে প্রভুর কাছে প্রার্থনা করে নিচ্ছি: ভবিষ্যতে আমার মনিব অরামরাজ যখন রিম্মোণের মন্দিরের মূর্ত্তিকে পূজো দিতে যাবেন, তাঁর ওপর ভর নামবে বলে আমায় সেখানে মাথা নীচু করতেই হবে| কিন্তু প্রভু যেন সেজন্য আমাকে ক্ষমা করেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু এই বিষয়ে সদাপ্রভু তাঁর দাসকে ক্ষমা করুন; আমার মনিব উপাসনা করার জন্য যখন রিম্মোণের মন্দিরে ঢুকে আমার হাতের উপর ভর দেন, তখন যদি আমি রিম্মোণের মন্দিরে প্রণাম করি, তবে সদাপ্রভু যেন এই ব্যাপারে আমাকে ক্ষমা করেন।”