2 Kings 5:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল-ইয়াসা তাঁকে বললেন, সহিসালামতে গমন করুন। পরে তিনি তাঁর সম্মুখ থেকে প্রস্থান করে কিছু দূর গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“শান্তিতে চলে যাও,” ইলীশায় বললেন। নামান কিছু দূর চলে যাওয়ার পর,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলীশায় তাঁহাকে কহিলেন, কুশলে গমন করুন। পরে তিনি তাঁহার সম্মুখ হইতে প্রস্থান করিয়া কিছু দূর গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলীশায় তাঁহাকে কহিলেন, কুশলে গমন করুন। পরে তিনি তাঁহার সম্মুখ হইতে প্রস্থান করিয়া কিছু দূর গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলীশায় বললেন, “আপনি মনে শান্তি নিয়ে চলে যান।” নামান তাঁর কাছ থেকে কিছু দূরে যাবার পর ঈশ্বরের লোক ইলীশায়ের চাকর গেহসি মনে মনে বলল, “ঐ অরামীয় নামান যা এনেছিলেন তা গ্রহণ না করে আমার মনিব এমনিই তাঁকে ছেড়ে দিয়েছেন। জীবন্ত সদাপ্রভুর দিব্য যে, আমি তাঁর পিছনে পিছনে দৌড়ে গিয়ে তাঁর কাছ থেকে কিছু চেয়ে নেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল-ইয়াসা বললেন, “আপনি মনে শান্তি নিয়ে চলে যান।” নামান তাঁর কাছ থেকে কিছু দূরে যাবার পর আল্লাহ্র বান্দা আল-ইয়াসার চাকর গেহসি মনে মনে বলল, “ঐ সিরীয় নামান যা এনেছিলেন তা গ্রহণ না করে আমার মালিক এমনিই তাঁকে ছেড়ে দিয়েছেন। আল্লাহ্র কসম যে, আমি তাঁর পিছনে পিছনে দৌড়ে গিয়ে তাঁর কাছ থেকে কিছু চেয়ে নেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিশায় বললেন, নিশ্চিন্তে ফিরে যাও। তোমার কল্যাণ হোক! নামান চলে গেলেন। তিনি কিছু দূর মাত্র গিয়েছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় তখন নামানকে আশীর্বাদ করে বললেন, “যাও সুখে শান্তিতে থাকো|” নামান যখন ইলীশায়ের কাছ থেকে বিদায় নিয়ে কিছু দূর গিয়েছেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীশায় তাঁকে বললেন, “শান্ত ভাবে চলে যান। পরে তিনি তাঁর সামনে থেকে কিছু দূর এগিয়ে গেলেন।”