2 Kings 5:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক সময়ে অরামীয়েরা দলে দলে ইসরাইল দেশে হানা দিয়েছিল; তখন তারা সেই দেশ থেকে একটি ছোট বালিকাকে বন্দী করে আনলে সে ঐ নামানের পত্নীর পরিচারিকা হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অরাম থেকে একদল হামলাকারী ইস্রায়েলে গিয়ে সেখান থেকে ছোটো একটি মেয়েকে বন্দি করে এনেছিল, এবং সে নামানের স্ত্রীর সেবাকাজে নিযুক্ত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক সময়ে অরামীয়েরা দলে দলে গমন করিয়াছিল; তাহারা ইস্রায়েল দেশ হইতে একটী ছোট বালিকাকে বন্দি করিয়া আনিলে সে ঐ নামানের পত্নীর পরিচারিকা হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এক সময়ে অরামীয়েরা দলে দলে গমন করিয়াছিল; তাহারা ইস্রায়েল দেশ হইতে একটি ছোট বালিকাকে বন্দি করিয়া আনিলে সে ঐ নামানের পত্নীর পরিচারিকা হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অরামীয় হানাদারেরা দলে দলে ইস্রায়েল দেশে যেত। একবার তারা একটা ছোট মেয়েকে বন্দী করে নিয়ে এসেছিল। সে নামানের স্ত্রীর দাসী হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিরীয় হানাদারেরা দলে দলে ইসরাইল দেশে যেত। একবার তারা একটা ছোট মেয়েকে বন্দী করে নিয়ে এসেছিল। সে নামানের স্ত্রীর বাঁদী হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একবার ইসরায়েলীদের বিরুদ্ধে একটি অভিযানের সময় সিরিয়ার সৈন্যরা ইসরায়েলীদের একটি ছাট মেয়েকে ধরে এনেছিল। সে নামানের স্ত্রী দাসী হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরামীয়রা বহুবার ইস্রায়েলে যুদ্ধ করতে সেনা-বাহিনী পাঠিয়েছিল| এই সব সেনারা এখানকার লোকদের ক্রীতদাস করেও নিয়ে গিয়েছে| একবার তারা ইস্রায়েল থেকে একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যায়| কালক্রমে এই ছোট মেয়েটি নামানের স্ত্রীর এক দাসীতে পরিণত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক দিনের অরামীয়েরা দলে দলে গিয়েছিল; তারা ইস্রায়েল দেশ থেকে একটি ছোট মেয়েকে বন্দী করে আনলে সে নামানের স্ত্রীর দাসী হয়েছিল।