2 Kings 5:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গেহসি নামানের পেছন পেছন দৌড়ে গেল; তাতে নামান পেছন পেছন এক জনকে দৌড়ে আসতে দেখে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রথ থেকে নেমে জিজ্ঞাসা করলেন, মঙ্গল তো? সে বললো, মঙ্গল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব গেহসি নামানের পিছনে দৌড়ে গেলেন। নামান যখন তাকে তাঁর পিছনে দৌড়ে আসতে দেখেছিলেন, তিনি তার সাথে দেখা করার জন্য রথ থেকে নেমে এলেন। “সবকিছু ঠিক আছে তো?” তিনি জিজ্ঞাসা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গেহসি নামানের পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া গেল; তাহাতে নামান আপনার পশ্চাতে পশ্চাতে এক জনকে দৌড়িয়া আসিতে দেখিয়া তাহার সহিত সাক্ষাৎ করণার্থে রথ হইতে নামিয়া জিজ্ঞাসা করিলেন, মঙ্গল ত? সে কহিল, মঙ্গল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গেহসি নামানের পশ্চাতে পশ্চাতে দৌড়াইয়া গেল; তাহাতে নামান আপনার পশ্চাতে পশ্চাতে একজনকে দৌড়াইয়া আসিতে দেখিয়া তাহার সহিত সাক্ষাৎ করণার্থে রথ হইতে নামিয়া জিজ্ঞাসা করিলেন, মঙ্গল ত? সে কহিল, মঙ্গল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই বলে গেহসি নামানের পিছনে পিছনে দৌড়ে গেল। তাকে তাঁর দিকে দৌড়ে আসতে দেখে নামান তাঁর সংগে দেখা করবার জন্য রথ থেকে নামলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, “সব কিছু ঠিক আছে তো?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই বলে গেহসি নামানের পিছনে পিছনে দৌড়ে গেল। তাকে তাঁর দিকে দৌড়ে আসতে দেখে নামান তাঁর সংগে দেখা করবার জন্য রথ থেকে নামলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, “সব কিছু ঠিক আছে তো?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে নামানের পিছনে দৌড়াতে লাগল। নামান যখন দেখতে পেলেন যে একটা লোক তাঁর পিছনে ছুটে আসছে, তখন তিনি তাঁর রথ থেকে নেমে তাকে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার, কিছু হয়েছে নাকি? গেহসি বলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বলে গেহসি নামানের পেছন পেছন দৌড়তে লাগল| নামান যখন দেখতে পেলেন একজন কেউ ছুটতে ছুটতে আসছে তিনি তখন রথ থেকে নেমে গেহসিকে প্রশ্ন করলেন, “কি, সব ঠিক আছে তো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গেহসি নামানের অনুসরণ করে দৌড়ে গেল; তাতে নামান তাঁর পিছনে দৌড়ে আসতে দেখে তার সঙ্গে দেখা করবার জন্য রথ থেকে নেমে তাকে জিজ্ঞাসা করলেন, “সব খবর ভালো তো?”