2 Kings 5:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে ভিতরে গিয়ে তাঁর মালিকের সম্মুখে দাঁড়ালো। তখন আল-ইয়াসা তাকে বললেন, গেহসি, তুমি কোথা থেকে আসলে? সে বললো, আপনার গোলাম কোন স্থানে যায় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে ভিতরে গিয়ে তার মনিবের সামনে দাঁড়াতেই ইলীশায় তাকে জিজ্ঞাসা করলেন, “গেহসি, তুমি কোথায় গিয়েছিলে?” “আপনার এই দাস কোথাও যায়নি তো,” গেহসি উত্তর দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আপনি ভিতরে গিয়া আপন প্রভুর সম্মুখে দাঁড়াইল। তখন ইলীশায় তাহাকে কহিলেন, গেহসি, তুমি কোথা হইতে আসিলে? সে কহিল, আপনার দাস কোন স্থানে যায় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আপনি ভিতরে গিয়া আপন প্রভুর সম্মুখে দাঁড়াইল। তখন ইলীশায় তাহাকে কহিলেন, গেহসি, তুমি কোথা হইতে আসিলে? সে কহিল, আপনার দাস কোন স্থানে যায় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে সে ভিতরে গিয়ে তার মনিব ইলীশায়ের সামনে দাঁড়াল। ইলীশায় জিজ্ঞাসা করলেন, “গেহসি, তুমি কোথায় গিয়েছিলে?” গেহসি বলল, “আপনার দাস কোথাও যায় নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে সে ভিতরে গিয়ে তার মালিক আল-ইয়াসার সামনে দাঁড়াল। আল-ইয়াসা জিজ্ঞাসা করলেন, “গেহসি, তুমি কোথায় গিয়েছিলে?” গেহসি বলল, “আপনার গোলাম কোথাও যায় নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে ঘরের ভেতরে ইলিশায়ের কাছে গেলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গিয়েছিলে গেহসি? সে বলল, কোথাও তো যাইনি মালিক!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গেহসি এসে মনিবের সামনে দাঁড়ানোর পর ইলীশায় জিজ্ঞেস করলেন, “তুমি কোথায় গিয়েছিলে?” গেহসি উত্তর দিল, “কোথাও না তো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে ভিতরে গিয়ে তার মনিবের সামনে দাঁড়াল। তখন ইলীশায় তাকে বললেন, “গেহসি, তুমি কোথায় গিয়েছিলে?” এবং সে বলল, “আপনার দাস কোথাও যায় নি।”