2 Kings 6:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একবার সাহাবী-নবীরা আল-ইয়াসাকে বললো, দেখুন, আমরা আপনার সাক্ষাতে যে স্থানে বাস করছি, সেটি আমাদের পক্ষে খুবই ছোট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী সম্প্রদায়ের লোকেরা ইলীশায়কে বললেন, “দেখুন, আপনার সাথে আমরা যেখানে দেখা করি, সেই স্থানটি আমাদের জন্য খুবই ছোটো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
একদা শিষ্য-ভাববাদিগণ ইলীশায়কে কহিল, দেখুন, আমরা আপনার সাক্ষাতে যে স্থানে বাস করিতেছি, ইহা আমাদের পক্ষে সঙ্কীর্ণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একদা শিষ্য-ভাববাদিগণ ইলীশায়কে কহিল, দেখুন, আমরা আপনার সাক্ষাতে যে স্থানে বাস করিতেছি, ইহা আমাদের পক্ষে সঙ্কীর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এক দিন শিষ্য-নবীরা ইলীশায়কে বললেন, “দেখুন, যে জায়গায় আমরা আপনার সংগে বসে আলোচনা করি সেই জায়গাটা আমাদের জন্য খুবই ছোট।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এক দিন শাগরেদ-নবীরা আল-ইয়াসাকে বললেন, “দেখুন, যে জায়গায় আমরা আপনার সংগে বসে আলোচনা করি সেই জায়গাটা আমাদের জন্য খুবই ছোট।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন ইলিশায়ের অধীন নবী সঙ্ঘের নবীরা ইলিশায়কে বললেন, দেখুন, আমাদের থাকবার জায়গাটা খুব ছোট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তরুণ ভাববাদীরা ইলীশায়কে বলল, “আমরা ওখানে যে জায়গায় থাকি সেটা আমাদের পক্ষে বড্ড ছোট|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একদিনের ভাববাদীদের সন্তানেরা ইলীশায়কে বলল, “দেখুন, যে জায়গায় আমরা আপনার সঙ্গে বাস করছি, সেটা আমাদের জন্য খুবই ছোট।