2 Kings 6:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বললেন, তোমরা গিয়ে দেখ সে কোথায়, আমি লোক পাঠিয়ে তাকে আনাবো। পরে কেউ তাঁকে এই সংবাদ দিল, দেখুন তিনি দোথনে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যাও, গিয়ে খুঁজে বের করো, সে কোথায় আছে,” রাজা আদেশ দিলেন, “যেন আমি লোক পাঠিয়ে তাকে বন্দি করতে পারি।” খবর এসেছিল: “তিনি দোথনে আছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি কহিলেন, তোমরা গিয়া দেখ, সে কোথায়; আমি লোক পাঠাইয়া তাহাকে আনাইব। পরে কেহ তাঁহাকে এই সংবাদ দিল, দেখুন, তিনি দোথনে আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি কহিলেন, তোমরা গিয়া দেখ, সে কোথায়, আমি লোক পাঠাইয়া তাহাকে আনাইব। পরে কেহ তাঁহাকে এই সংবাদ দিল, দেখুন তিনি দোথনে আছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন রাজা এই আদেশ দিলেন, “সে কোথায় আছে তোমরা গিয়ে তা খুঁজে বের কর যাতে লোক পাঠিয়ে আমি তাকে ধরে আনতে পারি।” পরে খবর আসল যে, তিনি দোথনে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বাদশাহ্ এই হুকুম দিলেন, “সে কোথায় আছে তোমরা গিয়ে তা তালাশ করে বের কর যাতে লোক পাঠিয়ে আমি তাকে ধরে আনতে পারি।” পরে খবর আসল যে, তিনি দোথনে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা খোঁজ নাও, সেই লোকটা কোথায় আছে। আমি তাকে বন্দী করব। তিনি যখন খবর পেলেন যে ইলিশায় দোথনে আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরামের রাজা বললেন, “আমি লোক পাঠাচ্ছি| এই ইলীশায়কে খুঁজে বার করতেই হবে!” ভৃত্যরা রাজাকে খবর দিল, “ইলীশায় এখন দোথনে আছেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি বললেন, “সে কোথায় আছে তোমরা গিয়ে তা খুঁজে বের কর, আমি লোক পাঠিয়ে তাকে আনব।” পরে কেউ তাঁকে এই খবর দিল, “দেখুন, তিনি দোথনে আছেন।”