2 Kings 6:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্র লোকের পরিচারক খুব ভোরে উঠে যখন বাইরে গেল, তখন দেখ, অনেক ঘোড়া ও রথসহ একটি সৈন্যদল নগর বেষ্টন করে আছে। পরে তাঁর ভৃত্য তাঁকে বললো, হায় হায় হে মালিক! আমরা কি করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন সকালে ঈশ্বরের লোকের দাস যখন ঘুম থেকে উঠে বাইরে গেল, তখন দেখা গেল একদল সৈন্য, ঘোড়া ও রথ নিয়ে নগরটি ঘিরে ফেলেছে। “না! না! হে আমার প্রভু! আমরা কী করব?” সেই দাস জিজ্ঞাসা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের লোকের পরিচারক প্রত্যূষে উঠিয়া যখন বাহিরে গেল, তখন দেখ, অনেক অশ্ব ও রথসহ এক সৈন্যদল নগর বেষ্টন করিয়া আছে। পরে তাঁহার চাকর তাঁহাকে কহিল হায় হায়, হে প্রভু! আমরা কি করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের লোকের পরিচারক প্রত্যুষে উঠিয়া যখন বাহিরে গেল, তখন দেখ, অনেক অশ্ব ও রথসহ এক সৈন্যদল নগর বেষ্টন করিয়া আছে। পরে তাঁহার চাকর তাঁহাকে কহিল, হায় হায়, হে প্রভু! আমরা কি করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন ভোরে ঈশ্বরের লোকের চাকর উঠে যখন বাইরে গেল তখন সে দেখতে পেল ঘোড়া ও রথ নিয়ে একদল সৈন্য শহর ঘেরাও করে ফেলেছে। সেই চাকর তখন বলল, “হায়, হায়! হে আমার প্রভু, আমরা কি করব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন খুব ভোরে আল্লাহ্র বান্দার চাকর উঠে যখন বাইরে গেল তখন সে দেখতে পেল ঘোড়া ও রথ নিয়ে একদল সৈন্য শহর ঘেরাও করে ফেলেছে। সেই চাকর তখন বলল, “হায়, হায়! হে হুজুর, আমরা কি করব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন ভোরবেলায় নবী ইলিশায়ের ভৃত্য ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে, বিরাট একদল সৈন্য অশ্ব-রথ নিয়ে নগরটাকে ঘিরে রয়েছে। সে ছুটে এসে ইলিশায়কে বলল, হায়, হায় এ কী হল? এবার আমরা কী করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই দিন, ঈশ্বরের লোকটির ভৃত্য খুব ভোরে উঠে পড়ল, বাইরে গিয়ে দেখে ঘোড়া রথসহ বিরাট এক সেনাবাহিনী শহরের চারপাশ ঘিরে আছে! সে ছুটে গিয়ে ঈশ্বরের লোককে জিজ্ঞেস করল, “প্রভু আমরা এখন কি করব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ভোরে ঈশ্বরের লোকের চাকর উঠে যখন বাইরে গেল, তখন সে দেখতে পেল অনেক ঘোড়া ও রথ নিয়ে একদল সৈন্য নগর ঘিরে রেখেছে। তাঁর চাকর তখন তাঁকে বলল, “হায়, হায়! হে প্রভু, আমরা কি করব?”