2 Kings 6:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল-ইয়াসা মুনাজাত করে বললেন, হে মাবুদ, আরজ করি, এর চোখ খুলে দাও, যেন সে দেখতে পায়। তখন মাবুদ সেই যুবকটির চোখ খুলে দিলেন এবং সে দেখতে পেল, আর দেখ, আল-ইয়াসার চারদিকে আগুনের ঘোড়া ও রথে পর্বত পরিপূর্ণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ইলীশায় প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, এর চোখ খুলে দাও, যেন এ দেখতে পারে।” তখন সদাপ্রভু সেই দাসের চোখ খুলে দিলেন, এবং সে তাকিয়ে দেখেছিল ইলীশায়ের চারপাশের পাহাড়গুলি ঘোড়া ও রথে ছেয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইলীশায় প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি, ইহার চক্ষু খুলিয়া দেও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটীর চক্ষু খুলিয়া দিলেন, এবং সে দেখিতে পাইল, আর দেখ, ইলীশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্ব্বত পরিপূর্ণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইলীশায় প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনয় করি, ইহার চক্ষু খুলিয়া দেও, যেন এ দেখিতে পায়। তখন সদাপ্রভু সেই যুবকটির চক্ষু খুলিয়া দিলেন, এবং সে দেখিতে পাইল, আর দেখ, ইলীশায়ের চারিদিকে অগ্নিময় অশ্বে ও রথে পর্বত পরিপূর্ণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইলীশায় এই প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, তার চোখ খুলে দাও যেন সে দেখতে পায়।” তখন সদাপ্রভু সেই চাকরের চোখ খুলে দিলেন। সে চেয়ে দেখতে পেল ইলীশায়ের চারপাশে পাহাড়গুলো আগুনের রথ ও ঘোড়ায় ভরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আল-ইয়াসা এই মুনাজাত করলেন, “হে মাবুদ, তার চোখ খুলে দাও যেন সে দেখতে পায়।” তখন মাবুদ সেই চাকরের চোখ খুলে দিলেন। সে চেয়ে দেখতে পেল আল-ইয়াসার চারপাশে পাহাড়গুলো আগুনের রথ ও ঘোড়ায় ভরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি প্রার্থনা করলেন, হে প্রভু পরমেশ্বর, দয়া করে এর চোখ খুলে দাও যেন এ দেখতে পায়! পরমেশ্বর তাঁর প্রার্থনার উত্তর দিলেন। সে দেখল, ইলিশায়ের চারিদিকে পাহাড়গুলো আগুনের রথ ও অশ্বে পরিপূর্ণ হয়ে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলীশায় তারপর প্রার্থনা করে বললেন, “হে প্রভু, আমার ভৃত্যের চক্ষু উন্মিলীত কর যাতে ও দেখতে পায়|” যেহেতু প্রভু সেই তরুণ ভৃত্যকে অলৌকিক দৃষ্টি দিলেন, ও দেখতে পেল, গোটা শহরটা শত সহস্র ঘোড়া আর আগুনের রথে ভরে রয়েছে! ইলীশায়কে ঘিরে আছে এই বাহিনী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর ইলীশায় প্রার্থনা করে বললেন, “হে সদাপ্রভু, অনুরোধ করি, এর চোখ খুলে দাও, যেন এ দেখতে পায়।” তখন সদাপ্রভু সেই চাকরের চোখ খুলে দিলেন এবং সে দেখতে পেল, ইলীশায়ের চারপাশে ঘোড়া ও আগুনের রথে পর্বতে ভরা ছিল।