2 Kings 6:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ সৈন্যরা তাঁর কাছে আসলে আল-ইয়াসা মাবুদের কাছে মুনাজাত করে বললেন, আরজ করি, এই দলকে অন্ধতায় আহত কর। তাতে তিনি আল-ইয়াসার কথা অনুসারে তাদেরকে অন্ধতায় আহত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শত্রুরা যখন ইলীশায়ের দিকে এগিয়ে এসেছিল, তিনি তখন সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, “এই সৈন্যদলকে তুমি অন্ধ করে দাও।” তাই ইলীশায়ের প্রার্থনানুসারে সদাপ্রভু তাদের আঘাত করে দৃষ্টিশক্তিহীন করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ সৈন্যগণ তাঁহার নিকটে আসিলে ইলীশায় সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া বলিলেন, বিনয় করি, এই দলকে অন্ধতায় আহত কর। তাহাতে তিনি ইলীশায়ের বাক্যানুসারে তাহাদিগকে অন্ধতায় আহত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ সৈন্যগণ তাঁহার নিকটে আসিলে ইলীশায় সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া বলিলেন, বিনয় করি, এই দলকে অন্ধতায় আহত কর। তাহাতে তিনি ইলীশায়ের বাক্যানুসারে তাহাদিগকে অন্ধতায় আহত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রুরা যখন ইলীশায়ের দিকে নেমে আসছিল তখন তিনি সদাপ্রভুর কাছে এই প্রার্থনা করলেন, “এই লোকগুলোকে তুমি আলোর ঝলকে অন্ধ করে দাও।” ইলীশায়ের প্রার্থনা অনুসারে সদাপ্রভু তাদের অন্ধ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রুরা যখন আল-ইয়াসার দিকে নেমে আসছিল তখন তিনি মাবুদের কাছে এই মুনাজাত করলেন, “এই লোকগুলোকে তুমি আলোর ঝলকে অন্ধ করে দাও।” আল-ইয়াসার মুনাজাত অনুসারে মাবুদ তাদের অন্ধ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিরিয়ার সেনাবাহিনী তাঁদের আক্রমণ করার জন্য এগিয়ে আসতে লাগল। ইলিশায় তখন প্রার্থনা করলেন, হে প্রভু পরমেশ্বর, ওদের অন্ধ করে দাও। পরমেশ্বর তাঁর প্রার্থনায় সাড়া দিলেন। তারা অন্ধ হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সুবিশাল বাহিনী ইলীশায়ের আদেশের অপেক্ষায় নেমে এলে, তিনি প্রভুর কাছে প্রার্থনা করে বললেন, “তুমি ঐসব সেনার দৃষ্টিশক্তি কেড়ে নাও|” ইলীশায়ের প্রার্থনা মতো প্রভু তখন অরামীয় সেনাবাহিনীর দৃষ্টিশক্তি হরণ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই সৈন্যরা তাঁর কাছে আসলে ইলীশায় সদাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন, “অনুরোধ করি, এই লোকগুলিকে তুমি অন্ধ করে দাও।” ইলীশায়ের প্রার্থনা অনুসারে সদাপ্রভু তাদের অন্ধ করে দিলেন।