2 Kings 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনুমতি করুন, আমরা জর্ডানে গিয়ে প্রত্যেকে সেই স্থান থেকে এক একখানি কড়িকাঠ নিয়ে আমাদের জন্য সেখানে বাসস্থান প্রস্তুত করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের জর্ডন নদীর পাড়ে যেতে দিন, যেন সেখান থেকে আমরা প্রত্যেকে এক-একটি খুঁটি নিয়ে আসতে পারি; এবং সেখানে আমাদের জন্য দেখাসাক্ষাৎ করার একটি স্থান তৈরি করা যাক।” তিনি বললেন, “যাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনুমতি করুন, আমরা যর্দ্দনে গিয়া প্রত্যেক জন তথা হইতে এক একখানি কড়িকাষ্ঠ লইয়া আমাদের জন্য সেখানে বাসস্থান প্রস্তুত করি। তিনি কহিলেন, যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনুমতি করুন, আমরা যর্দনে গিয়া প্রত্যেক জন তথা হইতে এক একখানি কড়িকাষ্ঠ লইয়া আমাদের জন্য সেখানে বাসস্থান প্রস্তুত করি। তিনি কহিলেন, যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি অনুমতি দিলে আমরা যর্দন নদীর কাছে গিয়ে প্রত্যেকে একটা করে খুঁটি যোগাড় করে নিয়ে সেখানে আমাদের জন্য একটা থাকবার জায়গা তৈরী করব।” তিনি বললেন, “আচ্ছা, যাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি অনুমতি দিলে আমরা জর্ডান নদীর কাছে গিয়ে প্রত্যেকে একটা করে খুঁটি যোগাড় করে নিয়ে সেখানে আমাদের জন্য একটা থাকবার জায়গা তৈরী করব।” তিনি বললেন, “আচ্ছা, যাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনুমতি দিন, আমরা জর্ডনে গিয়ে প্রত্যেকে গাছের গুঁড়ি কেটে এনে একটা ঘর তৈরী করি। ইলিশায় বললেন, ঠিক আছে, যাও। নবীদের মধ্যে একজন তাঁকে বললেনঃ আপনিও আমাদের সঙ্গে চলুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চলুন যর্দন নদীর তীর থেকে কিছু কাঠ কেটে আনা যাক| আমরা প্রত্যেকে একটা করে গুঁড়ি নিয়ে এসে ওখানেই একটা থাকার জায়গা বানানো যাক|” ইলীশায় বললেন, “বেশ তো, যাও না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুমতি দিন, আমরা যর্দ্দনের কাছে গিয়ে প্রত্যেকে সেখান থেকে একটি করে কাঠ নিয়ে আমাদের জন্য সেখানে একটা থাকবার জায়গা তৈরী করি।” তিনি বললেন, “যাও।”